দগ্ধ

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

‎নরসিংদীর মাধবদীতে কালিবাড়ি রনি প্রিন্টস নামের একটি প্রতিষ্ঠানে বয়লার মেশিন বিস্ফোরণে গরম পানি ও তেলের সংস্পর্শে দগ্ধ হয়ে ছয়জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। 

চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দুই শিশু

চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দুই শিশু

চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

সূত্রাপুরে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণ গেল ৩ জনের

সূত্রাপুরে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণ গেল ৩ জনের

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিবাদের জেরে নিজ কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধের মধ্যে তানিয়া আক্তার (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

বিনামূল্যে মদ না দেওয়ায় আগুনে দগ্ধ ম্যানেজারের মৃত্যু, গ্রেপ্তার ২

বিনামূল্যে মদ না দেওয়ায় আগুনে দগ্ধ ম্যানেজারের মৃত্যু, গ্রেপ্তার ২

নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ দেশীয় মদের দোকানের ম্যানেজার তানভীর আহমেদ রাব্বি (৩০) মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় প্রধান আসামি নিরালা আবাসিক হোটেলের মালিক জাহাঙ্গীর সরকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

ঢাকার কেরানীগঞ্জে একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৬ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।