বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকি’র লোগোযুক্ত পণ্য কেনা, বিক্রি করা ও পরিধানের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফতোয়া দিয়েছে লিবিয়ার সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ দার আল-ইফতা।
শিরোনাম
নাইকি
বৈশ্বিক স্পোর্টসওয়্যারের বাজারে দীর্ঘদিন একক আধিপত্য দেখিয়ে যাওয়া ‘নাইকি’ বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক রাজস্ব ঘাটতি, গ্রাহক হারানো এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর কাছে বাজার হারানোর মতো সংকটে জর্জরিত জনপ্রিয় এই মার্কিন ব্র্যান্ড।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিংজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর জাতিগোষ্ঠীভুক্ত শ্রমিকদের বাধ্যতামূলক শ্রমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করায় দেশটিতে বিপুল আক্রোশের মুখে পড়েছে বিশ্বখ্যাত রিটেইল প্রতিষ্ঠান নাইকি ও এইচ অ্যান্ড এম।