চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে কঠোর অবস্থানে থেকে তা প্রতিহত করেছে বিজিবি।
পুশইন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়েএক নারী ও তিন শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।
ফেনীর পরশুরামে পশ্চিম সাহেবনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্তে পুশইন চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
শেরপুর সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে রাত জেগে পাহারায় বসেছে সীমান্ত গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ঝিনাইগাতী উপজেলার মেঘালয় রাজ্য সীমান্তের গোমরা গ্রামবাসী পৃথক চারটি গ্রুপে ১৫ থেকে ২০ জনের এক একটি দল জিরো পয়েন্টের কাছাকাছি বসে এই পাহারা বসিয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক ভারতীয় বৃদ্ধকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে রবিবার রাতে সীমান্ত এলাকার আলো নিভিয়ে ওই বৃদ্ধকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয় বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সম্ভাব্য পুশইন প্রচেষ্টা প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়ন।