বাগেরহাটের মোরেলগঞ্জে চাঞ্চল্যকর আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬।
মোরেলগঞ্জ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৬ আগস্ট) বিকালে এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে চলতি এসএসসি পরীক্ষায় মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে ৯ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
বাগেহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম নামে নতুন একটি অরাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবককে ৬ মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, পৌরসভার বারইখালী গ্রামের সালমান মুন্সি (২০), জিউধরা গ্রামের সুমন গাজী (২৭) ও গুলিশাখালী গ্রামের নজরুল গাজী (৩০)।
বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় শৃংখলা পরিপন্থি কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। টানা ১৭ বছর পর আজ শুক্রবার বিকেল ৪টায় রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের মোরেলগঞ্জে হালিমোন আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে থানা ভবন সংলগ্ন বারইখালী গ্রামের চাচা সুজন মাতুব্বরের ঘর থেকে কিশোরীর ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১৮০ মণ (৭ হাজার ২০০ কেজি) জাটকা ইলিশ, ১২ লাখ মিটার কারেন্ট জালসহ দুইটি ট্রলার ও ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ৩টার দিকে ভাইজোড়া গ্রামের ব্যবসায়ী এসএম মাহবুব রুমির বাড়িতে হানা দেয় ৭-৮ জনের ডাকাত দল।