ভারতের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম চলচ্চিত্র উৎসবটি হয় গোয়ায়। এর নাম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’। ২০ নভেম্বর পর্দা উঠবে এর ৫৭তম আসরের। এই আসরেই নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’।
রইদ
অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৯তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা) প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। আজ রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।