ভারতের বাজারে পণ্য রপ্তানিতে স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও অশুল্ক বাধা দূর করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে বাংলাদেশ।
- রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন
- * * * *
- রাষ্ট্রবিরোধী মিছিলে অর্থায়নের অভিযোগ, রাজধানী থেকে আ.লীগ নেতা গ্রেফতার
- * * * *
- ‘না মানে না, হাসিনা ফিরবে না’
- * * * *
- মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে পেট্রল বোমাসদৃশ বস্তু উদ্ধার
- * * * *
- টুঙ্গিপাড়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- * * * *
শুল্ক
অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।
ব্রাজিল থেকে আমদানি করা গরুর মাংসের নির্ধারিত বার্ষিক কোটার অতিরিক্ত অংশে অতিরিক্ত ৫৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে চীন।
বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
কিশোরগঞ্জের ভৈরবে শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে র্যাব।
বেনাপোল স্থলবন্দর দিয়ে এই প্রথম শুল্ক ছাড়াই ভারত থেকে ৭টি ট্রাকে ১০৪টি মহিষ আমদানি হয়েছে। শনিবার সন্ধ্যায় ভারতের হারিয়ানা থেকে মহিষবাহী ট্রাকগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছে।
গত শনিবার থেকে হঠাৎ করেই ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে নতুন করে ৪০ শতাংশ শুল্ক নির্ধারণ করে। এরফলে আজ সোমবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পরে নতুন শুল্ক দেওয়া হলে আমদানি শুরু হয়।
আবারও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চাইবে বাংলাদেশ। বিশেষত বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে দেশটি যাতে শুল্কমুক্ত বা কম শুল্ক সুবিধা দেয়, তার জন্য বিশেষ জোর তৎপরতা চালানো হবে। আগামী ১১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) সপ্তম কাউন্সিল বৈঠকে বাংলাদেশ এমন অবস্থান নেবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৩-২৪ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়ন। বুধবার (০৮ মার্চ) রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
বাজেটে বিড়িতে শুল্ক কমানো, নকল বিড়ি বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বৃহত্তর রাজশাহী অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়ন।