ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নৈকাঠি এলাকার পালবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
- ১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
- * * * *
- প্রাইম ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট অনুষ্ঠিত
- * * * *
- রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
- * * * *
- কুমিল্লায় প্রতিবাদের মুখে তাহেরীর মাহফিল বন্ধ
- * * * *
- নড়াইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
- * * * *
বাংলাদেশ
ময়মনসিংহ মহানগরের বাউন্ডারি রোড এলাকায় ছাত্রলীগ ও যু্বলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হযেছে বলে জানিয়েছে পুলিশ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানুষ বানর থেকে এসেছে- নতুন পাঠ্যবইয়ের কোথাও এমনটি লেখা নেই। এ বিষয়ে গুজব ছড়িয়ে একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত রয়েছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
বিএনপির গণতন্ত্র মানেই তারেক রহমান বা খালেদা জিয়ার শাসন ফেরত আনা। তাদের সেই হীন উদ্দেশ্য সফল করতে প্রধান বাধা আসলে গণমাধ্যম।
নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বিএনপির দম ফুরিয়ে গেছে বলে তারা এখন হাঁটার পথ ধরেছে' বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
খুলনার বাজারে হঠাৎ করে এলপি (লিকুইফাইড পেট্রোলিয়াম) গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। খুচরা বিক্রেতারা টাকা দিয়েও গ্যাস কিনতে পারছেন না।
এখন থেকে প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সারাদেশে ২০২২ সালে ৪৪৬ জন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে আত্মহত্যা করেছেন ৮৬ জন শিক্ষার্থী। দেশের আটটি বিভাগের মধ্যে আত্মহত্যাকারী এসব শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।
মাঝআকাশে হঠাৎ করে প্রসব বেদনা। বিমানেই সন্তানের জন্ম দিলেন নারী যাত্রী। টোকিও থেকে দুবাই যাওয়ার পথে এমিরেটস বিমানে এভাবেই মা হলেন তিনি। বিমান যখন ফের মাটি স্পর্শ, যাত্রীসংখ্যা বেড়ে গেছে একজন! ফ্লাইট সংস্থা জানিয়েছে, মা ও সন্তান দু’জনই ভালো আছে। মায়ের পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি।
সাভারে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৩০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কমপক্ষে ৮টি অবৈধ ঘের উচ্ছেদ করা হয়েছে। এই সময় জব্দ করা হয় মাছ ধরার জন্যে ব্যবহৃত রিং জাল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ঘের মালিকরা পালিয়ে যায়।
রাজধানীর যাত্রাবাড়ীতে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
খুলনার সুন্দরবনের নীলকমল অভয়ারণ্য এলাকা থেকে হরিণের মাংস, বন্দুকের গুলিসহ এক ‘শিকারি’কে আটক করেছে বন বিভাগ।
ঘন কুয়াশার ফলে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার ভোর ৪টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ।