বগুড়ার শেরপুরে ধান বোঝাই ভটভটিকে বাসের ধাক্কার পর দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু'জন ভটভটির চালক ঘটনাস্থলে ও একজন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।
বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে মামুন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে নূর নবী (২১) নামে আরেক যুবক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে মন্তব্য করেছেন, ঐক্যের কোনো বিকল্প নেই, আমাদের অস্থিতের জন্য। আমি কারো অন্ধ সমর্থক নই। কাজ করে যারা আমি তাদের পক্ষে বলি। আমি নোয়াখালীর স্বার্থে, রাজনীতির স্বার্থে আমার ভাই আব্দুল কাদের মির্জা ও একরামুল করিম চৌধুরী এমপিকে ক্ষমা করে দিয়েছি।
মাদারীপুর সদর উপজেলায় ছিটকিনি আটকানো অবস্থায় ঘরের ভেতরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে শ্রমিকরা বসে থাকবে না। সব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে।
গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে বাস চালকদের জন্য নতুন পাঠ্যক্রম প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি আজ বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সমাবেশের জন্য মাঠের বিকল্প মাঠ হতে পারে, রাস্তা হতে পারে না। কিন্তু বিএনপি সবসময় ব্যস্ত রাস্তার কথা বলছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেকোনো মূল্যে ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে হবে। তিনি বলেন, ১০ ডিসেম্বরের গণসমাবেশ তারেক রহমান বা বিএনপির না, পুরো জাতির অস্তিত্ব রক্ষার সমাবেশ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।সোমবার (৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের পেশকার আতিকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস। দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণঅভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের এ দিনটিতে পতন ঘটে তৎকালিন স্বৈরশাসকের।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিএনপিকে মাঠ ছাড়া রাস্তা-ঘাটে সমাবেশ করার অনুমতি দেয়া হবে না। সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনো স্থানের নাম বিএনপি এখনো প্রস্তাব করেনি বলেও জানিয়েছেন তিনি।
ঘুষ কেলেঙ্কারির মামলায় দণ্ডিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।জামিনের বিরুদ্ধে দুদকের করা আবেদন আজ সোমবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ।
‘সরকারের পক্ষ থেকে আগেই বলা হচ্ছে, সন্ত্রাস হবে, সন্ত্রাস হবে’ এমনটা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করব। সেই সমাবেশ থেকে পরবর্তী কার্যক্রমের ঘোষণা আসতে পারে।আজ সোমবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে তিনি একথা বলেন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গ্রেফতার হওয়ায় সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
শীত মৌসুম আসতেই শিশুদের শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে ময়মনসিংহে। বেড়েছে মৃত্যুর হারও। গতকাল রবিবার সকাল ১০টা পর্যন্ত তিন দিনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত রোগে ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। ১১০ শয্যার (বেড) বিপরীতে ভর্তি ছিল ৬১৩টি শিশু।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।