রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পৃথক অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে হাত বেঁধে ধর্ষণ করা হয়েছে। গত ২৬ নভেম্বর রাতে ওই ঘটনা ঘটলেও ধর্ষক প্রভাবশালী হওয়ায় মামলার সাহস করেনি ধর্ষণের শিকার গৃহবধূ।
জমি নিয়ে সংঘর্ষে দিনাজপুরের বীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় রত্না আকতার নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের নারীসহ ১০ জন আহত হয়েছে।
নরসিংদীর রায়পুরার মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে (৫০) গুলি করে হত্যার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) মো: আল আমিন। তবে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
রাজধানীর মেরুল বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশফাকুর রহমান চৌধুরী শাতিল (১৯) নামে বি এন স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সোয়াইব (১৮) ও রূপম দত্ত (১৯) নামে দুই পলিটেকনিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা পলিটেকনিকেল ইনস্টিটিউটের সিভিল চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন,মাদকের বিরুদ্ধ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে।
মন্ত্রী আজ রোববার বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকায় 'মানস' সিলেট জেলা, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা শাখা আয়োজিত মাদক বিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুনি ও যুদ্ধাপরাধীদের রোষানল থেকে দেশ ও জনগণকে বাঁচাতে তার দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট চেয়েছেন।তিনি বলেন, ‘আমরা আপনাদের দোয়া, সহযোগিতা ও ভোট চাই। কারণ, যাতে যুদ্ধাপরাধী ও খুনিরা আবার ক্ষমতায় এসে বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (বাসস) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বঙ্গবন্ধুর নির্দেশে নিউক্লিয়াস গঠন করে শেখ মনি মেধাবী ছাত্রদের রাজনীতিতে নিয়ে এসেছিলেন ।তিনি বলেন, "শহীদ শেখ ফজলুল হক মনি বিদ্যালয় জীবন থেকেই বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন।
আগামী ১০ ডিসেম্বর বিএনপি’র গণসমাবেশ উপলক্ষে এবং সমাবেশ সফল করতে রাজধানীতে জনসংযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় বংশাল হয়ে ইসলামপুর বাবু বাজার অতিক্রম করার পর ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশের বঙ্গোপসাগরের বিশাল সমুদ্রসীমায় সামুদ্রিক জীববৈচিত্রের জন্য দরকারি ইকো সিস্টেম রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মেগাফনা সংরক্ষণের জন্য জেলেদের মধ্যে পরিচালনা করা হচ্ছে বিশেষ প্রশিক্ষণ।
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় অজ্ঞান হয়ে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভাস্থলে এ ঘটনা ঘটে।
ওমরাহ’র জন্য ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) পেতে বাংলাদেশসহ পাঁচটি দেশের ওমরাহ যাত্রীদের অবশ্যই বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে, যার মধ্যে আঙুলের ছাপ রয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।অন্য চারটি দেশ হলো যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত ও মালয়েশিয়া।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগ নদীর তীর ছাড়া বিএনপির গণসমাবেশের জন্য পুলিশ বিকল্প প্রস্তাব দিলে বিএনপি বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ১০ ডিসেম্বরের জনসভা নিয়ে এতো কথাবার্তা বলার কারন দেখছেন না জাসদ সভাপতি হাসানুল ইনু। তিনি বলেন, একটি জনসভার মাধ্যমে সরকার উল্টে যায়না।