বাংলাদেশ

কুষ্টিয়ায় রবীন্দ্র কুঠিবাড়ীতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল সিস্টেম চালু

কুষ্টিয়ায় রবীন্দ্র কুঠিবাড়ীতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল সিস্টেম চালু

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সাহিত্যকর্ম যেন দৃষ্টি প্রতিবন্ধীরা জানতে পারেন এবং কুঠিবাড়ীতে এসে তাঁরা যেন নিজেদের পিছিয়ে পড়া না ভাবেন। সেজন্য কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ীতে ব্রেইল ভাষা কার্যক্রম চালু করা হয়েছে।

পাবলিক পরীক্ষায় ধর্ম পরীক্ষা বহালসহ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন

পাবলিক পরীক্ষায় ধর্ম পরীক্ষা বহালসহ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন

পাবলিক পরীক্ষায় ধর্ম পরীক্ষা বহাল, সর্বস্তরের শিক্ষায় ধর্ম শিক্ষা বাধ্যতামূলক, সিলেবাস থেকে ঈমান আকিদা বিনষ্টকারী ডারউনের বিবর্তনবাদ বাদ দেয়ার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আজও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজারে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে মিলিটারি অ্যাকাডেমির অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

রাজধানীতে আবাসিক হোটেল ও মেসে ব্লকরেইড অভিযান

রাজধানীতে আবাসিক হোটেল ও মেসে ব্লকরেইড অভিযান

আদালত প্রাঙ্গণ থেকে ছিনতাই হওয়া দুই উগ্রবাদী সদস্যসহ তাদের সহযোগীদের আটক এবং উগ্রবাদী আস্তানা সন্দেহে বনানী, কাকলি ও মহাখালীতে একাধিক আবাসিক হোটেল ও মেসে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া রাজধানীর গুলশান, তেজগাঁও মতিঝিলসহ বিভিন্ন স্থানে ব্লল্ক রেইড অভিযান শুরু করেছে পুলিশ।

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি। রোববার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। এতে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফার ইন্তেকাল

সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফার ইন্তেকাল

সাবেক মন্ত্রী ও সচিব এবং কুমিল্লা-৪, (দেবিদ্বার) আসনের  সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফা আর নেই। শনিবার রাত সাড়ে ৯ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮।

বান্দরবানের তিন উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো ১১ ডিসেম্বর পর্যন্ত

বান্দরবানের তিন উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো ১১ ডিসেম্বর পর্যন্ত

নিরাপত্তার কারণে বান্দরবানে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সব তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হবে : নসরুল হামিদ

সব তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হবে : নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দুই বছরের মধ্যে সব তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পর্যায়ক্রমে বন্ধ করা হবে।

নবীনগরে ২ গ্রামে সংঘর্ষ : নিহত ১

নবীনগরে ২ গ্রামে সংঘর্ষ : নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সড়কে জিপি উত্তোলনকে কেন্দ্র দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সময়
শীতল মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’পক্ষের আরো ১৫ থেকে ২০ জন।

আজ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

আজ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল রোববার (৪ ডিসেম্বর) থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। রেলপথ মন্ত্রণালয় গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইভিএম দিয়ে নির্বাচন করা আত্মঘাতী হবে : সুজন সম্পাদক

ইভিএম দিয়ে নির্বাচন করা আত্মঘাতী হবে : সুজন সম্পাদক

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘ইভিএম নিয়ে নির্বাচন করা আমাদের জন্য আত্মঘাতী হবে। এই যন্ত্র ব্যবহার করলে মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়।

আওয়ামী লীগ লুটেরা দলে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

আওয়ামী লীগ লুটেরা দলে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার সব সময় দুঃস্বপ্ন দেখছে, এই বুঝি তাদের গদি গেল। যেটাকে আমরা বলি 'চোরের মন পুলিশ পুলিশ'।

শেখ মনির ৮৪তম জন্মদিন আগামীকাল

শেখ মনির ৮৪তম জন্মদিন আগামীকাল

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন আগামীকাল।