খাগড়াছড়ির মাটিরাঙ্গার পৌরসভা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। এ ঘটনার পর থেকে নিহতের দ্বিতীয় স্বামী তার নয় বছরের শিশু সন্তানসহ পলাতক রয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জে বাবা আব্দুর রহমানের ট্রাক্টরের চাপায় চেলে আব্দুল আলীর মৃত্যু হয়েছে । রবিবার (২০ নভেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ পৌরসভার চর কালিকাপুর এলাকায় এ মর্মানিতক ঘটনা ঘটে।
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় সিএনজি অটোরিক্সার পাঁচ আরোহী নিহত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ছোটপুল নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার পাঁচ যাত্রী নিহত হয়েছেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা-লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।শনিবার রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ বলেছেন, নতুন নতুন ব্যবসায় উদ্যোগ গ্রহণের পাশাপাশি নারীদের পেশাগত উন্নয়নের মধ্যদিয়ে একটি নগর শিল্পায়ন ও মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে- বাংলাদেশ এশিয়ার মধ্যে ‘অনন্য অবস্থান’ অর্জন করে নিয়েছে।
নির্বাচন কমিশনের পাবনা জেলা সার্ভার স্টেশন ভবনের পাবনা সদর উপজেলার সার্ভার কক্ষে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ ও ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী বছর পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে।তিনি বলেন, বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল আমদানি করতে চায়।
৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান,১৯ নভেম্বর সন্ধ্যায় চৌগাছা উপজেলার কাশিপুর-শাহজাদপুর সীমান্তের মৎসমপুর মাঠের মধ্যে ২ জন বাংলাদেশী কৃষককে কৃষি ক্ষেত ত্যাগ না করে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসা করলে তারা অতিদ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঢাকার নিম্ন আদালতের প্রধান ফটকের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি পালিয়ে গেছে। রোববার পুরান ঢাকার আদালত পাড়ায় এ ঘটনা ঘটে।রোববার ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাদের হাজিরা ছিল।
রোহিঙ্গা ইস্যুতে ফিনল্যান্ড বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো।বাহরাইনের মানামায় ১৮তম আইআইএসএস মানামা সংলাপের দ্বিতীয় দিনে গতকাল শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে অনুষ্ঠিত দ্বিপক্ষীক বৈঠকে তিনি এ বিষয়ে আশ্বস্ত করেন।
বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের কোন নির্বাচন হবে না এবং এই তত্ত্বাবধায়ক সরকারের এখন যারা বিরোধিতা করবে তারা গণশত্রু হিসেবে ধিকৃত হবে এবং তাদের চিহ্নিত করা হবে গণশত্রু হিসেবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যখন সমাবেশ ডাকে তখন পরিবহন মালিক এবং শ্রমিকরা সবাই আতঙ্কে থাকেন।অতীতে ২০১৩-১৪ ও ’১৫ সালে বাস-ট্রাক পুড়িয়েছিল বিএনপি উল্লেখ করে মন্ত্রী বলেন,বাস-ট্রাক ও জনগণের সম্পত্তির ওপর হামলা করেছিল তারা।
নৌ-যান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ; নৌ-যান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ ১০ দফা দাবি এবং আগামী ২৬ নভেম্বর রাত ১২টা থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতি সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌ-যান শ্রমিকরা।
বাংলাদেশ এবং উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি) এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য নিয়মিত কনসালটেশনের লক্ষে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
দুপুর ২টায় সিলেট আলিয়া মাদরাসার মাঠে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই সকাল ১১টা ১০ মিনিটে সমাবেশে শুরু হয়েছে।জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় এই গণসমাবেশ।