রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির বার্লিন থেকে আজ রাতে লন্ডনে পৌঁছেছেন।যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী জানান, রাষ্ট্রপতি বার্লিন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে সন্ধ্যা পৌনে ছয়টায় (স্থানীয় সময়) লন্ডনে এসে পৌঁছান।
বাংলাদেশ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির আক্রমণে রবিজল মিয়া (৬১) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে পাওনা ৩ হাজার ৪৪৯ কোটি টাকা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিমান কর্তৃপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে এ টাকা মওকুফ করা হচ্ছে।
বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত এক নারীর মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। নারীর আনুমানিক বয়স ৫৫ বছর।শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার কুন্দগ্রাম ইউপির কারিমাপাড়ার বুড়িমারা মাঠ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে এখন ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “ডিসেম্বরে খেলা হবে, প্রস্তুত হয়ে যান। ডিসেম্বরে রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না।
অনিয়মের কারণে গত ১২ অক্টোবর স্থগিত হয়ে যাওয়া গাইবান্ধা-৫ উপ-নির্বাচনের ৯৪টি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পুনরায় তদন্ত করতে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিএনপিকে ভণ্ড ও প্রতারক রাজনৈতিক দল উল্লেখ করে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘১১ নভেম্বর যুবলীগের সুবর্ণজয়ন্তী প্রতিষ্ঠাবার্ষিকী যুব মহাসমাবেশ। এরপর থেকে রাজপথ থাকবে যুবলীগের দখলে। তখন বোঝা যাবে কত ধানে কত চাল।
জেলিফিশকে এতদিন ধরে একপ্রকার অখাদ্য বা ব্যবহার অনুপযোগী সামুদ্রিক প্রাণী হিসাবেই দেখা হতো।তবে বাংলাদেশের গবেষকরা এখন বলছেন, রপ্তানি আয়ের একটি নতুন উৎস হয়ে উঠতে পারে এই জেলিফিশ ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাত খুন আর হত্যার রাজনীতির রক্তে রঞ্জিত।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।তিনি বলেন, ২০১৪ সালে ভোট চুরি করেছে, আওয়ামী লীগ ২০১৮ সালে ভোট চুরি করেছে। এখন আবার ভোট চুরির নতুন নির্বাচন দিয়ে কোনো রকমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।
বাংলাদেশের রাজনীতির দুই অপশক্তি বিএনপি-জামাতের ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের শেষের দিকে টেন্ডার ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে রেলওয়ের ২ একর জমি একটি কাগুজে প্রতিষ্ঠানকে লিজ দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস।
দীর্ঘ ৩০ ঘণ্টা পর ভোলা জেলার অভ্যন্তরীণ পথে বাস চলাচল শুরু হয়েছে। বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ভোলা-চরফ্যাশন পথের সাধারণ যাত্রীদের মধ্যে।শনিবার দুপুর ১২টার দিকে ভোলা বাসস্ট্যান্ড থেকে ‘স্বপ্ন ছোঁয়া’ নামে একটি বাস যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে গেছে।
যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় সংবিধান দিবস’ পালিন হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের গত ৩ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী এবারই প্রথমবারের মত দিবসটি পালিত হলো।