বরিশাল বিএনপির সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাংচুরেরও অভিযোগ উঠেছে। এতে গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।
বাংলাদেশ
লাখো জনতার অংশগ্রহণে বরিশালে বিএনপির সমাবেশ তিন ঘণ্টা আগেই শুরু হয়েছে। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়।
একসময়ের অবহেলিত পাটকাঠি এখন অর্থকরী ফসলে পরিণত হয়েছে। কারণ পার্টিকেল বোর্ড এবং চারকোল কারখানায় এর ক্রমবর্ধমান চাহিদার জন্য চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।
পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬) ও একই মহল্লার নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)।
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে সড়ক দুর্ঘটনায় শাওন নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় ভটভটি চালক শাওনের বাবা সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর গ্রামের শামসুল আলী সামান্য আহত হন।
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার। দুপুর ২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ৬টি স্বর্ণের বার ও ১ কেজি ওজনের স্বর্ণালঙ্কারসহ এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার দুপুরে এগুলো উদ্ধার করা হয়।
ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।শুক্রবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে এক দিন আগেই বরিশাল পৌঁছেছেন দলটির দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে এসেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল মঈন খান।
আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজনে মরবো, জেলে যাবো তবুও দেশ ছেড়ে পালাবো না।
বান্দরবান-রাঙ্গামাটি-মিয়াননমার সীমান্তজুড়ে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকায় অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পার্বত্য জেলা বান্দরবানের চারটি উপজেলায় পর্যটক ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা আরো বেড়েছে। আগামী ৮ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
সড়ক ও নৌপথে পুরোপুরি বিচ্ছিন্ন বরিশাল। বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আজ থেকে দুইদিন বন্ধ থাকবে সব যাত্রীবাহি যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ
চুয়াডাঙ্গায় গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দু’জন গরু ব্যবসায়ী মারা গেছেন। আহত হয়েছেন আরও দু’জন। এ ঘটনায় ট্রাকের সাতটি গরু মারা গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের আটজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমেশ্চুড়া গ্রামের জোড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালে দুদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। আজ থেকে দুই দিন বরিশাল বিভাগ থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।