নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে গত কয়েক সপ্তাহ গোলাবারুদের আওয়াজ বন্ধ থেকে আবারো নতুন করে আতঙ্কের বারুদ ছড়িয়েছে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ হেলিকপ্টার।
বাংলাদেশ
পিরোজপুর-১৯ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মঙ্গলবার দুপুর ১টা ৪৬ মিনিটে ব্যাংককের বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মরণসভায় এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্রলীগের হামলার পর করা পৃথক দুটি মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ জন নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিটিসি মোড়ে বকুল মিয়ার ইটভাটায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ বজ্রপাত হয়।
পাবনার ঈশ্বরদী উপজেলার এক গ্রাম্য রাস্তার কার্পেটিং করার সময় বিটুমিনের ড্রাম বিস্ফোরণে গুরুতর আহত তিন শ্রমিককে মঙ্গলবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে হয়েছে।
ধানমন্ডিতে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছেন অভিভাবকেরাও।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার বলেছেন, ব্রুনাই সুলতান হাজী হাসানাল বলকিয়াহ’র বাংলাদেশে রাষ্ট্রীয় সফর নির্ধারিত হয়েছে ১৫ থেকে ১৭ অক্টোবর।আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, সফরটি ১৪ থেকে ১৬ অক্টোবর নির্ধারিত ছিল।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ১৩ বছরে মোট কত টাকা বেতন, উৎসাহ ভাতা, আনুষঙ্গিক সুবিধা নিয়েছেন, সেই হিসাব দাখিল করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।
হলিউড থেকে ২০১৭ সালে শুরু হওয়া হ্যাশট্যাগ মি-টু আন্দোলন শুরুর পরপরই এক ব্যাপক আলোড়ন সৃষ্টি করে আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকাসহ পৃথিবীর নানা প্রান্তে।
টাঙ্গাইলের ঘাটাইলে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রী আহত হয়েছেন। আহদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকেলে ওই ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে এ ঘটনা ঘটে।
যশোর প্রতিনিধি: যশোর শহরের চাঁচড়া থেকে সরকারী ভাবে নিষিদ্ধ ২ ট্রাক অবৈধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ ও ব্যবসায়ীদের জরিমানা করেছে র্যাব-৬ ও ভ্রাম্যমান আদালত।
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে এক শিশুকে (৩) কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। সোমবার (১০ অক্টোবর) ওই ইউনিয়নের বেথুলিয়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু একই উপজেলার হিরু মোল্যার মেয়ে হিরা।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক.ম মোজাম্মেল হক বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নির্যাতিত জাতিসমূহের মুখপাত্র।