স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সরকারি হাসপাতালে রোগীদের সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন ।
বাংলাদেশ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আবারো বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশ-ভারত সীমান্তে যেকোনো হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, গ্যাস আমদানি করা সম্ভব না হওয়ায় নভেম্বরের আগে বাংলাদেশে চলমান লোডশেডিং পরিস্থিতির কোনো উন্নতির আশা নেই। এ পরিস্থিতি আরো কিছুদিন অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর শক্তি কারো নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩নং ওয়ার্ডের (মিরপুর) প্যারিস রোড সংলগ্ন অবৈধভাবে দখল ও প্লটের জন্য বরাদ্দকৃত বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি বহুমুখী মাঠ বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোর এর রিক্রুট ব্যাচ-২০২২’র শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান আজ সোমবার গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম।
পাবনার আটঘরিয়ায় রাজেদা খাতুন ওরফে রাজন নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি উল্টাপাল্টা স্বপ্ন দেখলে বেগম জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর কথা ভাবতে হবে।
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় পাবনা সদর উপজেলার চর শিবরামপুরের ঝুটপট্টিতে মোছাঃ আরজিনা বেগম (৫০) নামের এক গৃহবধুকে এসিড দিয়ে নির্মমভাবে হত্যাকান্ডের১৩ দিনেও মামলা না নেয়ার অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে।
ফারজানা রহমান বলেন, ‘যখন একটা মানুষকে মানসিক ভারসাম্যহীন বলে ডাকা হয় তখন তার মধ্যে হঠাৎ ক্ষোভের সৃষ্টি হতে পারে। তিনি তখন যে পদক্ষেপটা নেন তার ধারাবাহিকতায় কী হতে পারে সেটা চিন্তা করতে পারেন না।’আর এই কারণে সহিংস হয়ে ওঠে। এই ঘটনার পর তাকেও যে পাল্টা আক্রমণের শিকার হতে পারেন সেটা চিন্তা করার ক্ষমতায় থাকে না, বলেন অধ্যাপক রহমান।
কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগণের জন্য ৬.২ মিলিয়ন ইউরো সাহায্যের পুনরায় অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।ইইউ-এর সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশন ডিপার্টমেন্ট ডিজি ও ইকোর মাধ্যমে এই সহায়তা আসবে।
বাংলাদেশ থেকে কাজ আর উপার্জনের আশায় যে বিপুল সংখ্যক মানুষ প্রতিবছর বিদেশে যায়, তাদের কাছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ ছাড়াও জনপ্রিয় একটি গন্তব্য হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা।এরই মধ্যে বেশ বড় সংখ্যক বাংলাদেশি আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণের এই দেশটিতে গিয়েছে।
নাটোরের সিংড়ার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আ’লীগ নেতাসহ দু’জনের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টায় বামিহাল বাজারে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নরসিংদী জেলার বেলাব উপজেলায় আড়িয়ালখাঁ নদে ভেসে উঠা তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল ওই তিনশিশু উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে বীরকান্দা ঘাটে আড়িয়ালখাঁ নদে গোসল করতে নেমে তারা ডুবে যায়।রাতে তাদের মরদেহ ভেসে উঠলে পুলিশ তাদেরকে উদ্ধার করে।
ঈদে মিলাদুন্নবী, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক সরকারি ছুটিসহ টানা ১০ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।
দেশের প্রথম ছয় লেনের কালনা সেতুর উদ্বোধন হচ্ছে আগামীকাল। এরমধ্যে দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর প্রত্যাশার অবসান হবে।