গোপালগঞ্জ ও নড়াইল জেলার সীমান্তের কালনা পয়েন্টে নির্মিত দেশের প্রথম ৬ লেনের দৃষ্টিনন্দন ‘মধুমতী সেত’ু ১০ অক্টোবর উদ্বোধন করা হবে। ওইদিন থেকেই সেতুতে গাড়ি চলবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করবেন এটি। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা।
বাংলাদেশ
খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুলিশসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ জন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন বিশ্বব্যাপী ঝুঁকির মধ্যে রয়েছে কারণ বর্তমানে উন্নয়ন সহযোগীরা প্রস্তাবিত চাহিদার মাত্র তিন শতাংশ তহবিল দিচ্ছে।
ইসি যা বলবে সাংবিধানিকভাবে সরকার তা মানতে বাধ্য বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, সরকারি দলের প্রতি আবেদন হচ্ছে, তারা তো দেশ চালায়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দলীয় পদ থেকে বিদায় নেয়ার জন্য আমি প্রস্তুত। আমি চাই নতুন নেতৃত্ব আসুক।
গত কয়েক বছরে বাংলাদেশে প্রধানমন্ত্রী এবং সরকারের মন্ত্রীদের হেয় করার অভিযোগে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। মাত্র দু'দিন আগেই রাজবাড়ী জেলায় ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করার অভিযোগে একজন নারীকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে দু’জন বাসের ও দু‘জন প্রাইভেটকারের যাত্রী বলে জানা গেছে।
গতকাল রাতে যশোরের মনিরামপুর উপজেলার জয়নগর গ্রামের ইটভাটার পাশ থেকে হীরা বেগমের লাশ উদ্ধার ঘটনায় তার স্বামী ইসলাম গাজীকে আটক করেছে র্যাব। আজ ভোর ৫টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
’নির্ভুল জন্ম -মৃত্যু নিবন্ধন করবো,শুদ্ধ তথ্য ভান্ডার গড়বো’এই প্রতিপাদ্যে যশোরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন ও অন্তসারশূন্য ।
যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার জয়নগর ইটভাটার পাশে একটি কলাবাগান থেকে হিরা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হিরা বেগম মণিরামপুর উপজেলার চাকলা পশ্চিমপাড়ার আক্তার মোল্লার মেয়ে।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার সমুদ্রসৈকত থেকে আরো দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে বাহারছড়ার ইউনিয়নের শীলখালী সমুদ্রসৈকতে একটি এবং রাত ১১টায় একই ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকা আরেকটি লাশ উদ্ধার করা হয়।
নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের এক সপ্তাহেও সন্ধান মেলেনি শারীরিক সমস্যাগ্রস্ত ৩৫ বছর বয়সী শফিকুল ইসলামের। গত ২৯ সেপ্টেম্বর ছোট ভাইয়ের সাথে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে যান তিনি। নিখোঁজ শফিকুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের অদূরে ভাদুঘর গ্রামে ।
আজ মধ্যরাত থেকে ২৮ অক্টোবর ২২ দিনের জন্য ইলিশের প্রজনন মৌসুমে শরীয়তপুরের মাঝির ঘাট থেকে চাঁদপুর পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকয় পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনরে মাছ শিকার বন্ধ থাকবে। এ ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে চলতে ব্যাপক কর্মসূচি নিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, দেশে বিদ্যুৎ এর কোন ঘাটতি নেই, এরপরেও সরকারের বিরুদ্ধ বলার মত কিছু না পেয়ে বিদ্যুৎ একটা দূর্ঘটনাকে কেন্দ্র বিএনপি মিথ্যাচার করছে।
রাজধানী ঢাকা ও আশপাশে অভিযান চালিয়ে কুমিল্লা ও অন্যান্য এলাকা থেকে উগ্রবাদী সম্পৃক্ততা সন্দেহে নিখোঁজ হওয়া চারজনসহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।