বিএনপির ভাইস-চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাস ও দুটি কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।নিহতদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভবিষ্যতের পথ চলায় দেশকে একটি মানবিক, সামাজিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার এবং এই কাজ সরকারের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে এজন্য ব্রতী হতে হবে।
বিএনপি আন্দোলনের রূপরেখা তৈরি করবে কিন্তু তাদের আন্দোলনের নেতা কে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেও নেতা নেই।
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাবনার পাঁচ যুগের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ললিত কলা কেন্দ্র (ইফা) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বুধবার দুপুরে ইফা চত্বরে অনুষ্ঠিত হয়।
তদন্তে পাবনার সেই স্কুলের জাতীয় পতাকা অবমাননাসহ নানা অনিয়মের ঘটনার সত্যতা মিলেছে, ব্যবস্থা শিগগিরই বলে জেলা শিক্ষা অফিসের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অন্যান্য অধিবেশন ছাড়াও ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেবেন।
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ২৪টি দেশের সেনাপ্রধানরা।
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবনের হারবাড়িয়া ভেড়ির খাল এলাকা থেকে বিষসহ তাদের আটক করা হয়।
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান আজ রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে নেপালের সাথে সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
যশোর সেনানিবাস ও বিমান বন্দর সংলগ্ন বালিয়া ভোকুটিয়া কলোনিপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নরসিংদীর শিবপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর সায়মা জাহান (৮) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহের গৌরীপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর বাজারে বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে ফায়ার সার্ভিসের চার সদস্য আহত হন।