কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স উত্তরপ্রদেশ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিজিৎ রায়ের খুনে তিনি যুক্ত ছিলেন বলে দাবি করা হচ্ছে।
বাংলাদেশ
জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে কক্সবাজারের মানুষ। রোহিঙ্গাদের নিচ্ছে না মিয়ানমার। আমরা চেষ্টা করে যাচ্ছি। অত্যন্ত পিসফুলি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের তথ্য জনগণের কাছে পৌঁছে এবং জনগণের মতামত সরকারকে প্রদানের মাধ্যমে তথ্য সার্ভিসের সদস্যরা জনগণ ও সরকারের সেতুবন্ধ হিসেবে কাজ করে চলেছেন। এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে দিন পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির লাগসই ব্যবহার প্রয়োজন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নিহত আরো দুটি লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রা নিরবচ্ছিন্ন করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন চাটমোহর পৌর সদরের জনশূন্য একটি বাসায় চলতি মাসে বিদ্যুৎ বিল এসেছে প্রায় ১১ লাখ টাকা। পল্লী বিদ্যুতের এমন কান্ডজ্ঞানহীন কর্মকান্ডে ভুক্তভোগীসহ এলাকাবাসী চরম অসন্তোষ প্রকাশ করেছে।
জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনায় চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে একজন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন। অন্যজন হলেন আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন।
নির্বাচনের আগে বাংলাদেশে বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।বৃহস্পতিবার ঢাকায় ইইউ দূতাবাস আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক টুইটে জানায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সদস্য রাষ্ট্রগুলো কূটনৈতিক চর্চার সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত।
রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
কুষ্টিয়ার মডেল থানার একটি ধর্ষন মামলায় ৩জনের যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালহত। বৃহষ্পতিবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম জনাকীর্ণ আদালতে সাজাপ্রাপ্Í এক আসামীদের উপস্থিতিতে এই রায় দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও বাসার কেয়ারটেকার মোঃ জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
যশোরে রওশন আরা বেগম রোশনী হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে প্রধান আসামী নিহতের ভাগ্নে হৃদয় সহ ৩ জন আটক এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও লুটকৃত স্বর্ণালংকার উদ্ধার করেছে পিবিআই।
কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূক হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত গৃহবধূর স্বামী খোকন মিয়া (৩৭), তার বোন জরিনা খাতুন (৩৯) ও আত্মীয় জালাল মিয়া (৪৩)। তারা সবাই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার বাসিন্দা।
টানা বৃষ্টি ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে বাগেরহাটে প্রায় আট হাজার মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, ২০ ফুটের কম চওড়া সড়কের উন্নয়ন পরিকল্পনার জন্য কোনো অর্থ বরাদ্দ দেয়া হবে না।