বাংলাদেশ

মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেল পোড়ালেন যুবক

মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেল পোড়ালেন যুবক

রাজশাহী নগরীতে ট্রাফিক পুলিশ মোটরসাইকেল আটকে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আগুন দিয়েছেন আশিক আলী (৩০) নামে এক যুবক। সোমবার (৮ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে নগরীর কোর্ট হড়গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

নাটোরের লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিনা রানী শীল (৪৫) নামের এক বিধবার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই বিধবা ফুলবাড়ী গ্রামের মৃত সমর চন্দ্রশীলের স্ত্রী।

টাঙ্গাইলে বাসে ডাকাতি-ধর্ষণ: মূল পরিকল্পনাকারীসহ ১০ ডাকাত গ্রেফতার

টাঙ্গাইলে বাসে ডাকাতি-ধর্ষণ: মূল পরিকল্পনাকারীসহ ১০ ডাকাত গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের মধুপুরে ঈগল পরিবহন নামের একটি নৈশকোচে যাত্রীবেশে ডাকাতি ও এক নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতার মূল পরিকল্পনাকারীর নাম রতন হোসেন।

কুষ্টিয়ার ভেড়ামারায় হত্যা মামলার প্রধান আসামীসহ আটক ২

কুষ্টিয়ার ভেড়ামারায় হত্যা মামলার প্রধান আসামীসহ আটক ২

কুষ্টিয়ার ভেড়ামারায় রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার হত্যার প্রধান আসামীসহ আটক ২। ভেড়ামারা উপজেলায়  রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেন বকেয়া বিলের ২ দুই লক্ষ পাঁচ হাজার টাকা আনতে গেলে খুন হন। 

মন্ত্রী পদমর্যাদা পাচ্ছেন মেয়র আতিক ও তাপস

মন্ত্রী পদমর্যাদা পাচ্ছেন মেয়র আতিক ও তাপস

মন্ত্রীর পদপর্যাদা পাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।রোববার (৭ আগস্ট) এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে।

লঞ্চের ভাড়া বাড়াতে ওয়ার্কিং কমিটি গঠন

লঞ্চের ভাড়া বাড়াতে ওয়ার্কিং কমিটি গঠন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েছিল মালিকপক্ষ। বিষয়টি নিয়ে আজ সোমবার দুপুরে বৈঠকে বসেছিল নৌপরিবহন মন্ত্রণালয়। তবে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।

লঞ্চ ভাড়া দ্বিগুণের প্রস্তাব, দুপুরে বৈঠক

লঞ্চ ভাড়া দ্বিগুণের প্রস্তাব, দুপুরে বৈঠক

জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। এ ব্যাপারে আজ সোমবার দুপুরে নৌ মন্ত্রণালয়ে সচিবের সাথে বৈঠকে বসবে তারা।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেলেন ৫ বিশিষ্ট নারী

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেলেন ৫ বিশিষ্ট নারী

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সোমবার পাঁচজন বিশিষ্ট নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২২ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, নিহত ১

রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়ায় ১৭ হাজার বস্তা সার জব্দ

বগুড়ায় ১৭ হাজার বস্তা সার জব্দ

বগুড়া সদরে অবৈধভাবে মজুদ ১৭ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এই সময় অবৈধভাবে সার মজুদের অপরাধে গোডাউন সিলগালা এবং দুটি ট্রাকও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

বাঙালির মর্যাদা প্রতিষ্ঠার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু  : আইনমন্ত্রী

বাঙালির মর্যাদা প্রতিষ্ঠার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন,  বঙ্গবন্ধু একজন ভিন্ন প্রকৃতির মানুষ ছিলেন। বাঙালি  জাতির  প্রতি তাঁর পরম ভালোবাসা ছিল। তিনি মনে করতেন, বাঙালির মর্যাদা প্রতিষ্ঠা করার সম্পূর্ণ দায়িত্ব তাঁর এবং ঠিক সেভাবেই তিনি বাঙালির মর্যাদা প্রতিষ্ঠা করে গেছেন।

বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন একসাথে কাজ করতে পারে।

শিশু ফাতেমাকে ৫ লাখ টাকা দিতে হাইকোর্টের নির্দেশ

শিশু ফাতেমাকে ৫ লাখ টাকা দিতে হাইকোর্টের নির্দেশ

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যুর আগে জন্ম নেয়া শিশুটির পরিবারকে এক মাসের মধ্যে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। 

আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমলে সরকার সমন্বয় করবে : ওবায়দুল কাদের

আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমলে সরকার সমন্বয় করবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সরকার নিরুপায় হয়ে মূল্য বৃদ্ধি করেছে।

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির পর ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৩৪ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।