বাংলাদেশ

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির পর ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৩৪ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

বাসে ডাকাতি ও ধর্ষণ মামলায় তিন আসামির আদালতে স্বীকারোক্তি

বাসে ডাকাতি ও ধর্ষণ মামলায় তিন আসামির আদালতে স্বীকারোক্তি

টাঙ্গাইল প্রতিনিধি:কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেসের বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামি আদালতে  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামছুল আলম ও রুমি খাতুন আসামিদের জবানবন্দি লিপিবদ্ধ করেন।

দেশে ফিরেছেন ৫৬ হাজার ৪১৫ হাজি

দেশে ফিরেছেন ৫৬ হাজার ৪১৫ হাজি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৪১৫ জন হাজি। শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টায় হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

রোহিঙ্গা সঙ্কট সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি : চীনা পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সঙ্কট সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি : চীনা পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সঙ্কটের সমাধান খুঁজতে চীন আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত দেশটির স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আবারও চলন্ত বাসে ডাকাতি ও গণধর্ষণ

আবারও চলন্ত বাসে ডাকাতি ও গণধর্ষণ

এবার গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের চলন্ত বাসে ডাকাতিকালে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ধর্ষণের শিকার ওই নারী শনিবার শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।

মূল্যবৃদ্ধির পরও দেশে জ্বালানি তেলের দাম আশেপাশের অনেক দেশের তুলনায় কম : তথ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির পরও দেশে জ্বালানি তেলের দাম আশেপাশের অনেক দেশের তুলনায় কম : তথ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির পরও দেশে জ্বালানি তেলের দাম ভারতের সমান ও আশেপাশের অনেক দেশের তুলনায় কম জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। 

চট্টগ্রামে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

চট্টগ্রামে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

দেশে সকল প্রকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বাসসহ গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি।

বঙ্গবন্ধুর সমাধিতে বাসস এমডির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে বাসস এমডির শ্রদ্ধা

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানিয়েছেন।

কুষ্টিয়ায় মটর সাইকেল নিয়ে পায়ে হেঁটে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতীকি প্রতিবাদ

কুষ্টিয়ায় মটর সাইকেল নিয়ে পায়ে হেঁটে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতীকি প্রতিবাদ

রাতারাতি প্রতি লিটার জ্বালানি তেলের মূল্য ৩৫ থেকে ৪৪ টাকা বেড়ে যাওয়ার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে সকল শ্রেনীপেশার মানুষের আয়োজনে মটর সাইকেল নিয়ে পায়ে হেঁটে প্রতীকি প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে কুঠি বাড়ি ঘিরে নেই কোনো আয়োজন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে কুঠি বাড়ি ঘিরে নেই কোনো আয়োজন

কবি গুরু রবীন্দ্র প্রয়াণ দিবসে কুষ্টিয়ার কুঠিবাড়িতে নেই কোনো আয়োজন। কবির স্মৃতিবিজড়িত স্থানে ঘুরতে এসে হতাশ দর্শনার্থী এবং রবীন্দ্র গবেষকদের। তাদের দাবি, কবির প্রয়াণ দিবসে তার জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আয়োজন করা হোক ২২ শে শ্রাবণের মহাপ্রয়ান দিবস।