বাংলাদেশ

এবারের ঈদ যাত্রায় সড়কে প্রাণ গেল  ৩৭৬ জনের

এবারের ঈদ যাত্রায় সড়কে প্রাণ গেল ৩৭৬ জনের

ঈদুল ফিতরের আগে-পরে ১৪ দিনে (২৫ এপ্রিল-৮ মে) দেশে ২৮৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫০০ জন। নিহতের মধ্যে নারী ৩৮, শিশু ৫১। ১২৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫৬ জন, যা মোট নিহতের ৪১.৪৮ শতাংশ

পাবনায় একদিনেই ১ লাখ ২০ হাজার লিটার তেল জব্দ, প্রায় ৬ লাখ টাকা জরিমানা

পাবনায় একদিনেই ১ লাখ ২০ হাজার লিটার তেল জব্দ, প্রায় ৬ লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি:পাবনার আমিনপুর থানা এলাকার কাশিনাথপুরে ৩টি, সুজানগরে একটি এবং পাবনায় একটি গোডাউনে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । এসময় গোডাউনগুলোর মালিকদেরকে পাঁচ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিলারদের পাওনা বুঝিয়ে না দিয়েই ইউনিভার্সাল ফুড বন্ধের ঘোষণা, দিশেহারা ব্যবসায়ীরা

ডিলারদের পাওনা বুঝিয়ে না দিয়েই ইউনিভার্সাল ফুড বন্ধের ঘোষণা, দিশেহারা ব্যবসায়ীরা

পাবনা প্রতিনিধি: সারাদেশে ছড়িয়ে থাকা ডিলারদের পাওনা কোটি কোটি টাকা পরিশোধ না করেই পাবনার টেষ্টি স্যালাইন খ্যাত ইউনিভার্সাল ফুড লিমিটেড বন্ধ ঘোষণা করা করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন এর সাথে সংশ্লিষ্ট শতশত শ্রমিক-কর্মচারী, কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা। পাওনা টাকার দাবিতে দিশেহারা ডিলাররা প্রতিষ্ঠানটি ঘেরাও করেছেন।

কুষ্টিয়ায়  যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম সন্ত্রাসী হামলায় নিহত ,আটক ১

কুষ্টিয়ায় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম সন্ত্রাসী হামলায় নিহত ,আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি:জাতীয় যুবজোট দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম (৩৮) সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। গতকাল রাত দেড়টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাবুবব খান উপজেলার আমদহ বোডপাড়া গ্রামের আলাউদ্দিন খানের ছেলে।

ডেসটিনির রফিকুল আমিনের ১২ বছরের কারাদণ্ড

ডেসটিনির রফিকুল আমিনের ১২ বছরের কারাদণ্ড

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হারুন-অর-রশিদের চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

ধামরাইয়ে ২ গৃহবধূর আত্মহত্যা

ধামরাইয়ে ২ গৃহবধূর আত্মহত্যা

ঢাকার ধামরাইয়ে পৃথক ঘটনায় দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া ও বালিয়া ইউনিয়নের রামরাবন উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

সুজানগরে তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ

সুজানগরে তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ

ঈশ্বরদীর পর এবার সুজানগরে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। বাজারে  তেলের কৃত্রিম সৃস্টি করে অসাধু ব্যবসায়ীরা ঈদুল আযহায় বেশি দামে বিক্রি করার লক্ষ্যে তেল মজুত করে রেখেছে।

বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, বিএনপি মহাসচিব দিবাস্বপ্ন দেখছেন।বুধবার (১১ মে) দুপুরে খুলনা শিপইয়ার্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মুক্তি পেলেন সম্রাট

মুক্তি পেলেন সম্রাট

কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।সব মামলায় জামিন পাওয়ার পর আজ বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেয়া হয়। 

পাবনায় জোর করে জমি দখল, কোথাও প্রতিকার পাচ্ছেন না ভূক্তভোগী

পাবনায় জোর করে জমি দখল, কোথাও প্রতিকার পাচ্ছেন না ভূক্তভোগী

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ভূমিদস্যু নুরুনবী ও আলমাছ বাহিনী কর্তৃক জোর করে ২ একর ১০ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে। এবিষয়ে প্রশাসনের কাছে গিয়েও কোনও প্রতিকার পাওয়া যাচ্ছে না।

জুনেই পদ্মা সেতু উদ্বোধন : সেতুমন্ত্রী

জুনেই পদ্মা সেতু উদ্বোধন : সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলে আগামী জুন মাসের শেষেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ফিলিপাইন ও আসিয়ানের সক্রিয় সমর্থন চেয়েছে ঢাকা

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ফিলিপাইন ও আসিয়ানের সক্রিয় সমর্থন চেয়েছে ঢাকা

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ফিলিপাইন ও আসিয়ানের সক্রিয় সমর্থন চেয়েছে বাংলাদেশ।মঙ্গলবার (১০ মে) বাংলাদেশে ফিলিপাইনের নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যালান এল ডেনিগা পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের সাথে সাক্ষাতে এলে মন্ত্রী এ সমর্থন চান।

কুষ্টিয়ায় বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের  উদ্বোধন

কুষ্টিয়ায় বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কুষ্টিয়ায় সরকারীভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের  উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের বড় বাজারে সদর খাদ্য গুদামে এই ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্ধোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।

পাবনায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার

পাবনায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি:ইভটিজিংয়ের অভিযোগ এনে পাবনার আটঘরিয়ায় অনিক হোসেন নামের ১১ বছরের এক শিশুকে বাড়ি থেকে  ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। এ অভিযোগে কামাল হোসেন ভুঁইয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।