নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে একজনের প্রাণ হারানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- চামড়া শিল্পে ঋণে সুদ মওকুফ, ১২ বছরে পরিশোধ ও হার কমাতে উদ্যোগ
- * * * *
- প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী
- * * * *
- চরিত্রের জন্য ১২ কেজি ওজন বাড়িয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর
- * * * *
- পথচলায় ইতি টানছে ব্যান্ড ‘বাংলা ফাইভ’
- * * * *
- মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০
- * * * *
বাংলাদেশ
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ১ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার সহ মনিরুল ইসলাম (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থেকে ছেড়ে আস একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে ২০ যাত্রীসহ যাওয়ার ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রায় মুগ্ধ সিঙ্গাপুর।মঙ্গলবার বিকালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ভবন ইস্তানায় সেদেশের রাষ্ট্রপতি হালিমাহ্ ইয়াকুবের সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সৌজন্য সাক্ষাতকালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি একথা বলেন।
শেরপুরের নকলার গড়েরগাঁও মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে হারেজ আলী (৬০) ও শামছুল হক (৫৪) নামের দুই ভাই নিহত ও চালক আহত হয়েছেন।
রাজধানী ঢাকার ধানমণ্ডিতে এক কিশোরকে চোর সন্দেহে ধাওয়া করে ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) ধানমণ্ডির ৫ নম্বর রোড থেকে গুরুতর অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নেত্রকোনায় আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে ৪৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মডেল থানার পুলিশ। আটক ওই যুবক হলেন ঢাকার গাজীপুর জেলায় জয়দেব ভুরুলিয়া গ্রামের কুরবান আলী (২৬)। তিনি ওই এলাকার মৃত নবাব মিয়ার ছেলে।
রাজধানীর বনানী শেরাটন হোটেলের সামনে নারীর ওড়না ধরে টানার অভিযোগে পুলিশের দুই সদস্যকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
পাবনার একটি আদালত মঙ্গলবার মাদক মামলায় এক ব্যক্তিকে তিন বছরের সাজা ও অর্থ দন্ড দিয়েছেন। পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আহসান তারেক এ আদেশ দেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত মুজিবনগর সরকারের ভূমিকা সম্পর্কে তরুণ প্রজন্মের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বৃহত্তর সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন।
ঢাকা থেকে ঈদে বাড়ি গেলে দামি স্বর্ণালঙ্কার কাছাকাছি থাকা ‘আত্মীয়-স্বজনের' কাছে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় অটোভ্যানের একযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় শেফালী বিশ্বাস (৫৫) নামে এক নারী রহস্যজনক ভাবে খুন হয়েছেন। বাড়ি থেকে আলমারি খুলে সোনার গহনাসহ নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে দূবৃত্তরা।
চট্টগ্রামের কর্ণফুলি নদী থেকে উদ্ধার হওয়া একটি বিরল প্রজাতির সোনালি রঙের অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা বিরল প্রজাতির এ অজগরটিকে অবমুক্ত করেন।
কিশোরগঞ্জের তাড়াইলে খলায় রাখা ধান ঢাকতে গিয়ে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাড়াইল উপজেলার বেলংকা গ্রামে এ ঘটনাটি ঘটে।