বাংলাদেশ

পাবনায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত

পাবনায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত

পাবনা সদর উপজেলা চরতারাপুরে আওয়ামীলীগের নৌকা প্রতীক ও আনারস মার্কা বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নাসিম (২০) নামক এক যুবক নিহত হয়েছে। এসময় উভয় গ্রুপের অন্ততঃ ১০ জন আহত হয়। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার তারাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোড়া লাগা দুই বোন লাবিবা-লামিসার প্রথম ধাপের অস্ত্রোপচার শেষ

জোড়া লাগা দুই বোন লাবিবা-লামিসার প্রথম ধাপের অস্ত্রোপচার শেষ

জন্ম থেকেই জোড়া লাগা দুই বোন লাবিবা-লামিসাকে আলাদা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকাল সোয়া আটটার সময় অচেতন করা হয় তাদের।প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে এই অস্ত্রোপচার।

পাবনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

পাবনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

পাবনায় হেনা খাতুন হত্যা মামলায় আসামী রফিকুল ইসলাম রহিম (৪০) কে মৃত্যুদন্ড এবং হত্যায় সহযোগিতা করায় নুরুল ইসলাম নামের অপর আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত উভয় আসামীকে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।সোমবার সকালে পাবনা জেলা দায়রা বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় দেন।

ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই জন নিহত

ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই জন নিহত

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রিক্সাভ্যানের দু’যাত্রী নিহত ও অপর দু’জন আহত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর ) দুপুরে পাবনা--নাটোর মহাসড়কের দাশুড়িয়ায় মালিথা ফিলিং স্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতে গিয়ে আওয়ামী লীগ নেতা দগ্ধ

বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতে গিয়ে আওয়ামী লীগ নেতা দগ্ধ

কুষ্টিয়ার খোকসায় এক বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতে গিয়ে আওয়ামী লীগ নেতা দগ্ধ হয়েছেন। দগ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ফারুক আসন্ন ইউপি নির্বাচনে গোপগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদের জন্য নির্বাচন করছেন।

কুষ্টিয়ায় অন্তসত্তা স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় অন্তসত্তা স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় ৭ মাসের অন্তসত্তা স্ত্রী চম্পা খাতুন (২২) কে হত্যার অভিযোগে স্বামী শাহিনুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। অপর আরেকটি হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন একই আদালতের বিচারক।

পাবনায় ভোক্তা অধিদপ্তরের ভুয়া কর্মকর্তা আটক

পাবনায় ভোক্তা অধিদপ্তরের ভুয়া কর্মকর্তা আটক

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া পৌর এলাকায় জাতীয় ভোক্তা ও অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করতে গিয়ে তিন প্রতারক ধরা খেয়েছে।

পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি কাফী; সম্পাদক মমিন

পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি কাফী; সম্পাদক মমিন

পাবনা প্রতিনিধি: পাবনা মোটর মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সরকার ট্রাভেলস মালিক এম এ কাফী সরকার এবং সাধারণ সম্পাদক পদে রাজদুত পরিবহনের মালিক মোমিনুল ইসলাম মমিন নির্বাচিত হয়েছেন।

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ফিস্টুলা রোগ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ফিস্টুলা রোগ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ফিস্টুলা রোগ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।রোববার আদ্-দ্বীন ফাউন্ডেশন ও আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের যৌথ উদ্দ্যোগে মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ মোঃ শারফুদ্দিন আহম্মেদ।

চলনবিল অঞ্চলে চলছে সরিষা ফুল থেকে মধু আহরণ, রাজস্ব থেকে বঞ্চিত সরকার

চলনবিল অঞ্চলে চলছে সরিষা ফুল থেকে মধু আহরণ, রাজস্ব থেকে বঞ্চিত সরকার

কৃষকরা জানান, সরিষার বাম্পার ফলন এবং বাজারে ন্যায্য দাম এবং লাভজনক হওয়য় গত কয়েক বছর ধরে তারা এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছে। এবার বিস্তীর্ণ এলাকা জুড়ে উন্নত বারি-৯,১১,১৪,১৫,১৭ ও ১৮, টরি-৭, হাইল্যান্ড ও সম্পদ জাতের সরিষার আবাদ করা হয়েছে।

পাবনায় চেয়ারম্যান প্রার্থী খুনের ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, আটক ২

পাবনায় চেয়ারম্যান প্রার্থী খুনের ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, আটক ২

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলমের মৃত্যুর  ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মোজাম্মেল হক খান বাদি হয়ে শনিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে এ মামলাটি দায়ের করেন।

মাংসে চর্বি বেশি; কসাইকে কোপালো ক্রেতা

মাংসে চর্বি বেশি; কসাইকে কোপালো ক্রেতা

লালমনিরহাটের আদিতমারীতে মাংসের সঙ্গে চর্বি দেওয়ায় কসাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজারে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

চলন্ত বাসে কন্যাশিশুর জন্ম, ভাড়া ফ্রি আজীবন

চলন্ত বাসে কন্যাশিশুর জন্ম, ভাড়া ফ্রি আজীবন

ঢাকা-মাওয়া মহাসড়কে প্রচেষ্টা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ফুটফুটে কন্যাসন্তান জন্ম দিয়েছেন এক নারী। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাবা-ছেলের মৃত্যু

বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাবা-ছেলের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে বিয়েবাড়ি থেকে মোটরসাইকেলে করে বাড়ি  ফেরার পথে  বাসের চাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।  শনিবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১ টার দিকে গোদাগাড়ীর দেওয়াপাড়া ইউনিয়নের হাইওয়েতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নাটোরে ব্লাক রাইসের অভিষেক

নাটোরে ব্লাক রাইসের অভিষেক

উদ্ভাবন ও বৈচিত্রকরণের মাধ্যমে সমৃদ্ধ হচ্ছে দেশের শস্য ভান্ডার খ্যাত নাটোরের কৃষি। এবার আমন মৌসুমে অভিষেক হয়েছে ঔষুধি গুণে সমৃদ্ধ ব্লাক রাইস। অর্গানিক কৃষি উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান টুটুল এ ধান চাষ করে সফল হয়েছেন।