বাংলাদেশ

ভুলের জন্য ক্ষমা চাই : মেয়র জাহাঙ্গীর

ভুলের জন্য ক্ষমা চাই : মেয়র জাহাঙ্গীর

গাজীপুর মহানগরের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আমি কোনো অন্যায় করিনি। আমার ভুল হতে পারে। ভুলের জন্য ক্ষমা চাই। প্রধানমন্ত্রী যেন আমাকে পুনরায় বিবেচনা করেন।’শনিবার দুপুরে মহানগরের হারিকেন এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি মেয়র মো: জাহাঙ্গীর আলম করে এসব কথা বলেন।

পাবনায় বিএনপির গণঅনশন

পাবনায় বিএনপির গণঅনশন

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে পাবনায় গণঅনশন কর্মসূচি পালন করে।মধ্য শহরের প্রেসক্লাবের সামনে সকাল দশটায় এ কর্মসূচি পালন  করেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা।

পাবনায় আব্দুল হামিদ খাঁন ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন

পাবনায় আব্দুল হামিদ খাঁন ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন

মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা অভিযোগ করে বলেছেন,‘ পাঠ্য পুস্তক থেকে ক্রমাগত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর নাম ও কর্মযজ্ঞ মুছে ফেলা হয়েছে। 

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে সোমবার দেশব্যাপী বিএনপির সমাবেশ

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে সোমবার দেশব্যাপী বিএনপির সমাবেশ

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএসএফ ভারতে সীমান্তবাসীর জীবন যেভাবে নিয়ন্ত্রণ করে

বিএসএফ ভারতে সীমান্তবাসীর জীবন যেভাবে নিয়ন্ত্রণ করে

ভারতের দিকে সীমান্তবাসী মানুষের জীবনের প্রতিটা চলাফেরা - চাষাবাদ, বিয়ে-শাদি, এমন কি ঘর থেকে বাথরুমে যাওয়ার ওপরেও যেভাবে নজরদারি করে বিএসএফ, তা অবিশ্বাস্য মনে হয়।এই লেখার শিরোনাম এরকম হতে পারত: 'বিএসএফের কাজের এলাকা বৃদ্ধি নিয়ে কী ভাবছেন সীমান্তের মানুষ', অথবা এরকমই কিছু।কারণ এই লেখাটা ওই বিষয় নিয়েই হওয়ার কথা ছিল।

হাফ পাস চালুর দাবিতে সাইন্সল্যাবে গাড়ি ভাঙচুর

হাফ পাস চালুর দাবিতে সাইন্সল্যাবে গাড়ি ভাঙচুর

হাফ পাস চালুর দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে আন্দোলন করছে ছাত্ররা। তারা সড়কের উভয়পাশের ১০টির বেশি গাড়ি ভাঙচুর করেন। এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন।

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে যশোরে বিএনপির গণঅনশন

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে যশোরে বিএনপির গণঅনশন

যশোর প্রতিনিধি:বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার দাবিতে যশোরে বিএনপি নেতাকর্মীরা গণঅনশন করছে। 

কুষ্টিয়ার কুমারখালীতে কবিতা উৎসব উদযাপন

কুষ্টিয়ার কুমারখালীতে কবিতা উৎসব উদযাপন

কুষ্টিয়া প্রকিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে কবিতা উৎসব ২০২১ উদযাপন করা হয়েছে। শনিবার দিনব্যাপী পৌর শিশুপার্কে সমগ্র বাংলাদেশের কবিদের নিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে। কুমারখালী কবিতা পরিষদের আয়োজনে  কবি সৈয়দ আব্দুস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। 

রাজধানীর আদাবর হতে নিখোঁজ তিন বোনকে যশোর থেকে উদ্ধার

রাজধানীর আদাবর হতে নিখোঁজ তিন বোনকে যশোর থেকে উদ্ধার

যশোর প্রতিনিধি:ঢাকার আদাবর থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিখোঁজ তিন বোনকে যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায়  সদর উপজেলার চাঁনপাড়া এলাকার দাদা বাড়ী থেকে তাদের উদ্ধার করা হয়।

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ব্লক চেকিংয়ে ৮৩৬ যাত্রীর মাসুল দিতে হলো

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ব্লক চেকিংয়ে ৮৩৬ যাত্রীর মাসুল দিতে হলো

পাবনা প্রতিনিধি: চোখ ফাঁকি দিয়ে টিকিটবিহীন রেল ভ্রমণের দায়ে বিভিন্ন ট্র্রেনের ৮শ’৩৬ যাত্রীকে জরিমানাসহ ১ লাখ ৬৯ হাজার ৪শ’ টাকা ভাড়া আদায় করা হয়েছে।

বেড়ায় কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের নৌকা প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান

বেড়ায় কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের নৌকা প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান

পাবনা প্রতিনিধি:নৌকা প্রতীক উন্নয়নের প্রতীক আখ্যয়িত করে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সভাপতি, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন দলীয় মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তৃণমূলের উন্নয়ন নিশ্চিত করতে হলে ভোটারদেরও দায়িত্ব রয়েছে।

শার্শায় নির্বাচনী সহিংসতায় দুইজন গুলিবিদ্ধসহ তিনজন আহত

শার্শায় নির্বাচনী সহিংসতায় দুইজন গুলিবিদ্ধসহ তিনজন আহত

যশোর প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলযোগের ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে

পাবনার সুজানগরে ভোট পুনঃ গণনার দাবিতে মামলা

পাবনার সুজানগরে ভোট পুনঃ গণনার দাবিতে মামলা

পাবনা প্রতিনিধি:পাবনার সুজানগরে পরাজিত এক ইউপি মেম্বর পুনঃ  ভোট গণনার দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন। পাবনা সদর থানার সহকারী জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে বুধবার তিনি এ মামলা করেন।

সাঁথিয়ায় ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

সাঁথিয়ায় ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

পাবনা প্রতিনিধি:পাবনার সাঁথিয়ার মাধপুর বাজারে অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানীদের দাবি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবগত রাত তিনটার দিকে।

গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত

গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।