জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘Human Resources, Trade, and Investment’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
- পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
- * * * *
- কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুপক্ষের সংঘর্ষ
- * * * *
- বিয়ে ও সন্তান থাকার অভিযোগে অব্যাহতি, ছাত্রদল নেতার আবেগঘন পোস্ট
- * * * *
- লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার
- * * * *
- মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুমকি ইরানের
- * * * *
বাংলাদেশ
নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব।
তাই চলুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের অভিযানে ৭৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশাল জিলা স্কুলে ‘নজরুলবর্ষ’ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে প্রযুক্তির উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে পূর্ব ঘোষণা ছাড়াই একটি পোশাক কারখানার ১৩০ শ্রমিককে ছাঁটাইয়ের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ রদবদল করা হয়।
চট্টগ্রামের মিরসরাইয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গিয়ে লিফটেই সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।
বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বারইয়ারহাট পৌরসদরের বিএম হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রসূতি প্রিয়াঙ্কা রায় উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের মিলন রায়ের স্ত্রী।
দিনাজপুরের বীরগঞ্জে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিমল দেবনাথ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ছেলে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের গাইনি বিভাগে এ ঘটনা ঘটে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেলে কাঙ্ক্ষিত হারে যানবাহন চলাচল করছে না। ফলে টোল আদায় থেকে যে আয় হচ্ছে, তার তুলনায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রায় দ্বিগুণ ব্যয় হচ্ছে। এতে প্রতি মাসে সরকারকে গড়ে সাড়ে ৩ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। এদিকে উদ্বোধনের প্রায় তিন বছরেও টানেলের ব্যবহার প্রত্যাশিত মাত্রায় না বাড়ায় লোকসান কাটিয়ে উঠতে নতুন উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
তৃতীয় শ্রেণির পরই থেমে যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপকূলীয় প্রতাপনগর ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরের গড়ে ওঠা রুইয়ারবিল গ্রামের শিশুদের পড়াশোনা। কারণ, রুইয়ারবিলে তৃতীয় শ্রেণির পর পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো আর কোনো বিদ্যালয় নেই। কাজেই চতুর্থ শ্রেণিতে উঠলেই শিশুদের যেতে হয় প্রায় তিন কিলোমিটার দূরের একটি স্কুলে। বর্ষার মৌসুমে কাদাপানিতে ভরা দীর্ঘ সেই পথ আরো দুর্গম হয়ে ওঠে। ফলে ঐঐ গ্রামের অনেক শিশুই তৃতীয় শ্রেণির পর পড়াশোনা ছেড়ে পরিবারের কাজে যুক্ত হচ্ছে।
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জেলেকে ২ হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্তবয়স্ক এক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।
একটি ফ্ল্যাটের নির্মাণ বা বিক্রি হলো না, ক্ষতি কি শুধু একজন আবাসন ব্যবসায়ীর? মোটেও নয়। একটি ফ্ল্যাটের নির্মাণ থেমে যাওয়া মানে থেমে যেতে পারে রডের অর্ডার, সিমেন্টের উৎপাদন, টাইলসের বিক্রি, কাচের সরবরাহ, বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা। কাজ হারাতে পারেন নির্মাণশ্রমিক। কমতে পারে ট্রাকের ভাড়া। কমতে পারে ব্যাংকের ঋণ বিতরণ।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব নাগরিককে আমরা সমানভাবে দেখতে চাই। ছেলে ও মেয়েদেরকে সমানভাবে দেখতে চাই। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বগুড়ায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের দায়ে নুর ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত