রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
- নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু
- * * * *
- হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন করে রাখা নিয়ে সাইবার সতর্কতা
- * * * *
- শেয়ারবাজারে দারুণ শুরুর পরদিনই ধাক্কা, অ্যানথ্রপিকের শেয়ার নিয়ে সতর্কবার্তা
- * * * *
- মার্কিন অবরোধ মানবে না ইরান, সব উপায়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি
- * * * *
- ইসরায়েলে সরকার গঠনে তৃতীয় দফায় বৈঠকে নেতানিয়াহু ও আইজেনকোটের দল
- * * * *
বাংলাদেশ
ময়মনসিংহের গৌরীপুরে বন্ধ হয়ে যাওয়া ঝলমল সিনেমা হলের গ্যাস সিলিন্ডার গোডাউন আগুনে পুড়ে গেছে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা নয়, এটি মানুষের ভবিষ্যৎকে নিরাপদ করার একটি দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা।
মৎস্য খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে আরও বেশি বরাদ্দ প্রয়োজন বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
ঢাকা সফররত ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী আনিস মাত্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন।
সরকার চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
কক্সবাজারের রামুতে বিজিবির গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে রামু উপজেলার চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঢাকায় মৃত্যুর পর এক টুকরো স্থায়ী মাটির ঠিকানাও দিন দিন দুর্লভ হয়ে উঠছে। প্রিয়জনের কবর ১৫ হাজার থেকে ২৫ বছরের জন্য সংরক্ষণে গুনতে হচ্ছে ২০ লাখ থেকে দেড় কোটি টাকা। সামর্থ্যবানরা অর্থ দিয়ে কবর ধরে রাখতে পারলেও নিম্ন ও মধ্যবিত্তের ভরসা সাধারণ কবরেই, যা নির্দিষ্ট সময় পর আবার ব্যবহার করা হয়। রাজধানীর অভিজাত এলাকা বনানীতে এ সংকটের চিত্র সবচেয়ে প্রকট। ঢাকায় যেখানে একটি ফ্ল্যাটের দাম এলাকাভেদে কোটি টাকার কম বেশি, সেখানে বনানী কবরস্থানে মাত্র ৮ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থের একটি কবর ২৫ বছরের জন্য সংরক্ষণ করতেও খরচ হচ্ছে প্রায় দেড় কোটি টাকা। ১৫ বছরের জন্য ১ কোটি টাকা। বসবাসের জন্য যে পরিমাণ অর্থে একটি বড় ফ্ল্যাট কেনা সম্ভব, প্রায় সেই অর্থেই মিলছে মৃত্যুর পরের একটি সীমিত মেয়াদের ঠিকানা।
আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের মালিকানাধীন সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নেপথ্য থেকে তা পরিচালনার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের মাথায় রশি দিয়ে জুতার মালা ঝুলিয়ে অবমাননার এক ন্যক্কারজনক ঘটনা ঘটেছে ঝিনাইদহে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে পুরো জেলাজুড়ে। অবমাননার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আব্দুর রহমান সম্রাট নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার রাতেই জরুরি বৈঠক ডেকেছে জেলা প্রশাসন। ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্ত কমিটি।
গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত পাল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানাপুলিশ।
গত রবিবার দুপুরে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণীর বাবা মনি বনিক বাদী হয়ে পর দিন সোমবার কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে নিহতের স্বজন ও স্থানীয় লোকজন ঐ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাতেমা হাসান রিমি নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন শিশুটির স্বজনেরা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চীন। পাশাপাশি টেলিকমভিত্তিক প্রতারণাসহ প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ফরিদপুর শহরে অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, গুলি, ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)।
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী আব্দুল জলিলের (৭০) দাফনের এক ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী আমিনা বেগম (৬০)। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ (মতিনবাজার) এলাকায় এ ঘটনা ঘটে।
নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের সভা চলাকালে এক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে তার স্বামী ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খুরশেদ আলমের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।