বাংলাদেশ

মানিকগঞ্জে বাসচাপায় নারীর মৃত্যু

মানিকগঞ্জে বাসচাপায় নারীর মৃত্যু

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়। সেই সঙ্গে চালককে আটক করেছে পুলিশ।

 

দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীর কারাদণ্ড

দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীর কারাদণ্ড

চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদ নিহত হয়েছেন। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা দ্রুত এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী

তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা দ্রুত এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চান বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ

আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি।

 

বিমানবন্দরের লাগেজ হ্যান্ডলিং সরাসরি মনিটরে দেখানোর দাবিতে আইনি নোটিশ

বিমানবন্দরের লাগেজ হ্যান্ডলিং সরাসরি মনিটরে দেখানোর দাবিতে আইনি নোটিশ

দেশের বিমানবন্দরগুলোতে লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি বন্ধে উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে ব্যাগেজ বেল্ট পর্যন্ত লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো প্রক্রিয়া টার্মিনালের বড় পর্দায় সরাসরি সম্প্রচারের দাবি জানানো হয়েছে। এ দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

 

গণমাধ্যমকে নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

 

গোপালগঞ্জে দোকান কর্মচারীর ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জে দোকান কর্মচারীর ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জে ইমাম মৃধা নামে এক দোকান কর্মচারীকে হত্যার অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকাবাসী।

 

দুদকের নতুন মামলায় ছেলেসহ গ্রেফতার শাজাহান খান

দুদকের নতুন মামলায় ছেলেসহ গ্রেফতার শাজাহান খান

সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান এবং তার ছেলে মো. আসিবুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া এলজি ও ৯ রাউন্ড কার্তুজ মিলল পরিত্যক্ত জুট মিলে

সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া এলজি ও ৯ রাউন্ড কার্তুজ মিলল পরিত্যক্ত জুট মিলে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত একটি জুট মিল থেকে একটি দেশীয় এলজি ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১১। উদ্ধার করা কার্তুজগুলো ২০২৪ সালে থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছে এসআরবি-১১।

 

বিশ্ব শিক্ষক দিবসে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবসে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

 

হানিফসহ ৪ আ.লীগ চার নেতার সর্বোচ্চ সাজা চাইলেন প্রসিকিউশন

হানিফসহ ৪ আ.লীগ চার নেতার সর্বোচ্চ সাজা চাইলেন প্রসিকিউশন

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সর্বোচ্চ সাজা চেয়েছেন প্রসিকিউশন।