হবিগঞ্জে জেলা প্রশাসনের আশ্বাসে প্রায় ১৭ ঘণ্টা পর আগামী ৫ অক্টোবর পর্যন্ত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
বাংলাদেশ
শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের তরুণ শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক। বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তার নাম প্রকাশ করা হয়।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছ বাজার এলাকায় পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ফাটল ধরেছে।
নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব।
তাই চলুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
কিশোরগঞ্জের ভৈরবে অগ্নিকাণ্ডে ১০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চণ্ডিবের এলাকায় এ ঘটনা ঘটে।
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরবাসীর জীবন রক্ষায় পিপলস্ ইন্সুরেন্স পিএলসি সভাকক্ষে বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের সাইনিং অনুষ্ঠানের আয়োজন করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির নজরুল ইসলাম বলেছেন, সমাজকর্মের ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জনশক্তিকে দক্ষ ও দায়িত্বশীল হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।
আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা বৃদ্ধির গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাধায় রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) ছাড়াই বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের (৮৫) দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জানাজা শেষে সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য পরিবহন মালিকদের পক্ষ থেকেও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ক্লুলেস মিজান হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকসেবন সংক্রান্ত বিরোধেই পিঠে বন্ধুর ছুরিকাঘাতে খুন হন মিজান।
এ ঘটনায় মিজানের বন্ধু শাহীন আলীকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ১৪ ইঞ্চি গরু কাটা ছোরা।
কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
বান্দরবানে খরস্রোতা সাঙ্গু নদী থেকে পানি তোলার জন্য বসানো পাম্পের পাইপ লাগানোর সময় স্রোতে ভেসে নিখোঁজের দুদিন পর শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নুরুল আলম (৫২)। বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় সাঙ্গু নদীর পাইনছড়া মুখ এলাকায় লাশটি পাওয়া গেছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম (৪৮) আর নেই।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পাবনার ফরিদপুরে রোগাক্রান্ত গরুর গোশত বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দুই কসাইকে আটক করেছে পুলিশ। পরে তাদের ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।