বাংলাদেশ

শাহজালালে ৩৪ লাখ টাকার সিগারেট, মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দ

শাহজালালে ৩৪ লাখ টাকার সিগারেট, মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক নজরদারিতে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ জব্দ করা হয়েছে।

তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়ার মৃত্যু

তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়ার মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের দীঘিপাড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও শালিসি ব্যক্তিত্ব ইউনুস মিয়া (৭৪) মৃত্যুবরণ করেছেন।

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের দত্তপাড়া এলাকায় মিছিলটি বের করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের ২ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে কয়েকজনকে মিছিল করতে দেখা যায়।

সাইকেল চুরির সন্দেহ-মারধর ঘিরে ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা

সাইকেল চুরির সন্দেহ-মারধর ঘিরে ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা

তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজধানীর জিগাতলায় স্থানীয় ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে রাত ৮টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ‘ঢাকা রেসিডেন্সি’ হোস্টেল ভাঙচুরের অভিযোগ করেছেন স্থানীয়রা।

বিয়ের দেড় বছরের মাথায় প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জলের

বিয়ের দেড় বছরের মাথায় প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জলের

বিয়ের দেড় বছর পর আবারও কর্মস্থল মালয়েশিয়ায় ফিরে গিয়েছিলেন ফরিদপুরের সালথা উপজেলার উজ্জল সিকদার (২৭)। তবে সেখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

মহাসড়কের পাশে অজ্ঞাত লাশ, ফিঙ্গারপ্রিন্টসহ আলামত সংগ্রহ সিআইডির

মহাসড়কের পাশে অজ্ঞাত লাশ, ফিঙ্গারপ্রিন্টসহ আলামত সংগ্রহ সিআইডির

রংপুর-ঢাকা মহাসড়কের পাশে পড়েছিল অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে গিয়ে আরও ২ চোর গ্রেফতার

থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে গিয়ে আরও ২ চোর গ্রেফতার

বগুড়ার ধুনটে ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকমে চুরির ঘটনায় গ্রেফতার আটজনের সঙ্গে দেখা করতে গিয়ে আরও গ্রেফতার হয়েছেন আরও দুজন।

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

কিছু অভিযোগের প্রেক্ষিতে সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের বিষয়ে প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত অনেকের জন্যই একটি বড় সতর্কবার্তা।

মক্কা-মদিনা মুসলিম উম্মাহর মূল কেন্দ্রবিন্দু

মক্কা-মদিনা মুসলিম উম্মাহর মূল কেন্দ্রবিন্দু

পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীকে (সা.) লক্ষ্য করে হামলা ও আগ্রাসনের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও তাদের যুবসংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ।

বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়কের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়কের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়ক মো. আইয়ুব আলী শুক্রবার (২ অক্টোবর) দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মো. আইয়ুব আলী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি পুরোনো ঘটনা। এই হয়রানি বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে। গত বৃহস্পতিবার বিমানবন্দরে জামায়াত নেতা আখতারুজ্জামান যে আচরণ করেছেন সেটা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না। তার আচরণ ছিল খুবই উগ্র যা কোনোভাবেই কাম্য নয়। সেদিনের যাত্রী হয়রানির ঘটনায় জড়িত দুই কর্মকর্তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে, এই জন্য সরকারকে ধন্যবাদ।

তিন মাস পর ফেসবুক ভিডিওর মাধ্যমে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী

তিন মাস পর ফেসবুক ভিডিওর মাধ্যমে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী

তিন মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজেছেন পথে পথে। রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজার, আত্মীয়ের বাড়ি, অচেনা শহরের অলিগলি কোথায় যাননি তিনি! চোখের সামনে বারবার ভেসেছে প্রিয়তম স্ত্রীর মুখটি। কখনো মনে হয়েছে, এই বুঝি কোথাও দেখা মিলবে। আবার কখনো দীর্ঘ অপেক্ষার ভারে ম্লান হয়েছে সব আশা।

সমাবেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবি

সমাবেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবি

পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

সুন্দরগঞ্জে মাদক ঠেকাতে সম্মিলিত প্রতিরোধের আহ্বান

সুন্দরগঞ্জে মাদক ঠেকাতে সম্মিলিত প্রতিরোধের আহ্বান

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকের বিস্তার ঠেকাতে পরিবার থেকে সমাজ পর্যন্ত সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানু