রবিবার অনুষ্ঠিত হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, আর শেষ হয় বিকাল ৪টায়।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বাংলাদেশ
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছে মোট ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। এর মধ্যে কেবল আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও কল্যাণ পার্টি—এই তিন দলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের। এই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে প্রায় পৌনে দুই লাখ ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিতপত্নী জয়া সেনগুপ্তা বিজয়ী হয়েছেন। রোববার বেসরকারিভাবে তিনি বিজয়ী হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নৌকার প্রার্থী অনুপম শাহজাহান জয়ের কাছে পরাজিত হয়েছেন গামছা প্রতীকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (ধনবাড়ী- মধুপুর) সংসদীয় আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।
রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা আয়ান মারা গেছে। টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।
দ্বাদশ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হলো স্বতন্ত্র প্রার্থী। যাদের বেশিরভাগই আওয়ামী লীগের।
পাতানো নির্বাচনকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করে দেশবাসী সরকারকে লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
ভোট বর্জন করার কারণে জনগণকে স্যালুট জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি’র সদস্য ড. মঈন খান।
নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “নির্বাচনের ভোট দেয়ার পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি। এই নির্বাচনে নৌকা মার্কার জয় হবে।”“নৌকার প্রতি রায় আসবেই, এমনটা মনে করি।”
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সিলেট জেলার ৬ টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বিএনপিসহ বিরোধী দলগুলোর ভোট বর্জনের কারণ দেশের জনগণ বিশ্বাস করেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ ভোট বর্জন করে এ সরকারের বিরুদ্ধে তাদের রায় দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভোটকে ঘিরে মানুষের মাঝে সৃষ্টি হওয়া উৎসাহ-উদ্দীপনাকে বিএনপি-জামাত ম্লান করার চেষ্টা করেছে কিন্তু তাদের অপচেষ্টা ছাপিয়ে ভোট মানুষের উৎসাহ-উদ্দীপনা আর উচ্ছ্বাসে পরিণত হয়েছে।