নোয়াখালী প্রতিনিধি:বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে নোয়াখালীর চাটখিলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
- ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ সরকার
- * * * *
- খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
- * * * *
- সৌদি আরবের আকাশচুম্বী ভবনে ফের হুতি হামলা, আহত অন্তত ১১
- * * * *
- অসমাপ্ত কাজের চাপে ক্লান্ত মস্তিষ্ক: করণীয় জানালেন বিশেষজ্ঞরা
- * * * *
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত
- * * * *
বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন থেকে দুর্বৃত্তদের রেখে যাওয়া দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় ভবনের নিচতলার ১১০৬ নাম্বার কক্ষের ওয়াশরুম থেকে এসব ককটেল উদ্ধার করে শাহবাগ থানা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনো জানা যায়নি।
বাংলাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল। একইসাথে সব পক্ষকে সহিংসতা পরিহার করার আহ্বানও জানিয়েছেন তিনি।
কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে কাকারার পুলেরছড়া দাখিল মাদরাসার। ছাউনিসহ মাদরাসার সিংহভাগ অংশ পুড়ে যাওয়ায় পাঠদান অনির্দিষ্টকালের জন্য থমকে পড়বে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছেন।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়েছে।
বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। এদিন সকাল নয়টায় যাত্রাবাড়ী-দয়াগঞ্জ সড়ক অবরোধ করে টায়ায় জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
হাইকোর্ট বিভাগের রায়ে নিবন্ধন অবৈধ করার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর লিভ টু আপিলের ওপর শুনানির জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বিএসআরএম এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরের পুলিশ সুপার প্রলয় জোয়ারদারের স্ত্রী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণী জোয়ারদার মারা গেছেন।
বিএনপি ও জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় অবরোধর দ্বিতীয় দিন চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে যান চলাচল বেড়েছে।
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঠাকুরগাঁওয়ে পেট্রোল ও ইট পাটকেলসহ যুবদলের সভাপতি মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীকে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির ২৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (৫ নভেম্বর) বিকেলে উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী তেঁতুলতলা মোড় থেকে এ চাল জব্দ করা হয়।
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় গাছ কেটে রাস্তায় ফেলে যানবাহন চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সরিয়ে যানবাহন চলাচল স্বভাভিক করে।
বিএনপির দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর খিলগাঁও এলাকায় সড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে