বাংলাদেশ

কক্সবাজারের পথে প্রথম পরীক্ষামূলক ট্রেন

কক্সবাজারের পথে প্রথম পরীক্ষামূলক ট্রেন

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন চালুর আগে নির্মাণকাজ পরিদর্শন ও কোনো ত্রুটি আছে কি-না যাচাই করতে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে একটি ট্রেন। 

রিমান্ড শেষে আদালতে মির্জা আব্বাস

রিমান্ড শেষে আদালতে মির্জা আব্বাস

রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ চলাকালে অস্ত্র ছিনতাই ও নাশকতার অভিযোগে শাহজাহানপুর থানার মামলায় রিমান্ড শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়েছে।

ভাষাসৈনিক আবদুল মতিন চৌধুরীর ইন্তেকাল

ভাষাসৈনিক আবদুল মতিন চৌধুরীর ইন্তেকাল

টঙ্গীর প্রবীণ প্রগতিশীল রাজনীতিবিদ সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ভাষাসৈনিক আবদুল মতিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

যশোরে বিএনপি নেত্রী মুন্নী গ্রেফতার

যশোরে বিএনপি নেত্রী মুন্নী গ্রেফতার

যশোরে নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর। 

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : সংস্কৃতি প্রতিমন্ত্রী

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালেদ এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাপক উন্নয়ন সাধন করেছেএ সরকার ।

রাজধানীতে ছাত্রদল নেতা-কর্মীদের অবরোধ

রাজধানীতে ছাত্রদল নেতা-কর্মীদের অবরোধ

দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল-পিকেটিং করে অবরোধ পালন করে রাজধানীর কুর্মিটোলা হাসপাতোলের সামনে ঢাকা-গাজীপুর রোডে। বিএনপির মহাসমাবেশে হামলা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে চলছে অবরোধ। 

জননিরাপত্তায় সারাদেশে র‍্যাবের ৩০০ টহল টিম

জননিরাপত্তায় সারাদেশে র‍্যাবের ৩০০ টহল টিম

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা দ্বিতীয় দফার দুই দিনের অবরোধের সময় জনগণের জান-মাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে দেশব্যাপী র‍্যাবের ৩০০ টহল টিম কাজ করছে।

সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে নেতাকর্মীদের : রিজভী

সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে নেতাকর্মীদের : রিজভী

বিএনপি নেতাকর্মীদের সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার ৪৮ ঘণ্টার টানা অবরোধ শুরুর সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামে হরতাল, বাসে আগুন

চট্টগ্রামে হরতাল, বাসে আগুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে আজ রবিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতাল শুরুর আগেই জেলার পতেঙ্গায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন

চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন

ভোলার চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। শনিবার (০৪ নভেম্বর) দিবাগত রাতে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে বাস স্টেশনের ভিতরে থাকা আশপাশের গাড়িগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে। 

রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে। এসময় রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।