চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা সবাই স্কুলছাত্র।শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
- ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ সরকার
- * * * *
- খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
- * * * *
- সৌদি আরবের আকাশচুম্বী ভবনে ফের হুতি হামলা, আহত অন্তত ১১
- * * * *
- অসমাপ্ত কাজের চাপে ক্লান্ত মস্তিষ্ক: করণীয় জানালেন বিশেষজ্ঞরা
- * * * *
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত
- * * * *
বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় অনুষ্ঠেয় ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আগামীকাল রোববার সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দফতরের সমন্বয়ে সৌদি আরব ৬-৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করছে।
উপজেলার গাজনর বিলে অবস্থিত বিদ্যালয়টি বর্ষা থেকে প্রায় অর্ধ বছর ধরে জলমগ্ন থাকে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাসে যোগ দিতে নৌকা ব্যবহার করতে বাধ্য করে।
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার 'বিদেশি চাপ' উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে বলে দৃশ্যত মনে করা হচ্ছে।
দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার (৩ নভেম্বর) রের্কড গাড়ি পার হয়েছে। এদিন ৭ হাজার ছোট-বড় গাড়ি টানেল অতিক্রম করে। এতে প্রায় ২৫ লাখ টাকার টোল আদায় হয়েছে।
অবরোধের শেষদিন বগুড়ায় ট্রাকে আগুন, হাতবোমা বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় সদর থানায় করা দুটি মামলায় ৭৪ জনকে আসামি করা হয়েছে। বগুড়া সদর থানা পুলিশের এসআই জাকির আল আহসান ও জাহিদ নিয়ন বাদী হয়ে মামলা দুটি করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাফিজুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে হত্যা করেছে মেয়ের জামাই। শনিবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৩ নভেম্বর) রাতে বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার ও ছাত্রদল নেতা নাজমুল আহসানকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রাজশাহীর প্রসূতী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাতেমা সিদ্দিকাকে জামায়াত শিবিরের সাথে সম্পৃক্ততা, অর্থ যোগানদাতা ও নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় তাকে নগরীর বড়বনগ্রাম এলাকার তার নিজ বাড়ি থেকে আটকের পর গভীর রাতে তাকে গ্রেফতার দেখানো হয়।
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বাণিজ্যিক জাহাজ। ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ টন কয়লা বোঝাই করে জাহাজটি ২১ অক্টোবর ছেড়ে আসে বাংলাদেশের উদ্দ্যেশে।
বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আবদুল্লাহপুর-বাইপাল সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন।
রাজধানীর আরামবাগ মাঠে আওয়ামী লীগের আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। রাজধানীর মতিঝিলের আরামবাগ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা।
যশোরে ১৬৭ রাউন্ড রাইফেলের গুলি, দুইটি চাকু, মাদকদ্রব্যসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে ভৈরবের একটি বাসা থেকে ডিবি পরিচয়ে সাদা পোষাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।
গাজীপুরে ৬ দিন পর পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। ফলে রফতানিমুখী তৈরি পোশাক শিল্পে কর্মচাঞ্চল্য ফিরেছে।