যশোরের অভায়নগরে বোমার আঘাতে জিয়া বাহিনীর প্রধান জিয়া ফকির নিহত হয়েছেন।
- ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ সরকার
- * * * *
- খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
- * * * *
- সৌদি আরবের আকাশচুম্বী ভবনে ফের হুতি হামলা, আহত অন্তত ১১
- * * * *
- অসমাপ্ত কাজের চাপে ক্লান্ত মস্তিষ্ক: করণীয় জানালেন বিশেষজ্ঞরা
- * * * *
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত
- * * * *
বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বিএনপির ডাকা গত ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ে ১৯ জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৩ নভেম্বর) দিনভর দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ শনিবার (৪ নভেম্বর) পূর্ব ঘোষণা অনুযায়ী মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এর আগে গত বুধবার প্রবাসী কল্যাণ ভবনের এক সংবাদ সম্মেলনে শনিবার মেট্রোরেল বন্ধ রাখার ঘোষণা দেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছেন। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহরণের শিকার এক বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীতে বিএনপির মহাসমাবেশে নাশকতার অভিযোগে পল্টন থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ভাই ইশফাক হোসেনসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- জহির হাসান, লিয়াকত, মফিজ, বাবুল ও আজিম উদ্দিন।
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপার ডারবি টাউনশিপে বসবাসরত মোহাম্মদ মাহবুবুর রহমান (৬৫) নামে এক বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
কুষ্টিয়ায় জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ফরহাদ হুসেইনসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও জেলা জুড়ে অভিযান চালিয়ে নাশকতা ও অন্য মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পাবনার শহরের অফিসার্স কলোনির পুকুরপাড় থেকে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের চাচাতো ভাই এস এম রেজাউল হাকিম রেঙ্গুন (৪৫) এর মরদেহ উদ্ধার হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে নীলফামারীতে জেলহত্যা দিবস পালিত হয়েছে।
টাঙ্গাইলের সখিপুরে চাঞ্চল্যকর অটোরিকশা চালক আমিনুল ইসলাম হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ
কক্সবাজার টেকনাফের হ্নীলা বাজারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে শীর্ষ হুন্ডি ব্যবসায়ী মোহাম্মদ নূরকে হুন্ডির ৯ লক্ষ ১১ হাজার ৫৬০ টাকা, ৪ হাজার ৮০০ পিস ইয়াবা, ল্যাপটপ, বিভিন্ন ব্যাংক হিসাবের জমা ও চেকবইসহ গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেনসহ ১৮ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতের এসব নেতাকর্মীদের আটক করা হয়েছে।
ময়মনসিংহের ফুলপুরে জেল হত্যা দিবস ২০২৩ পালিত হয়েছে। জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
চলতি বছরে গোপালগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫৬টি জলাশয়ে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের ১০ টন ৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এরমধ্যে ৮ টন ৯০০ কেজি রুই জাতীয় মাছের পোনা ও ১ টন ১৩৩ কেজি দেশীয় প্রজাতির শিং মাছের পোনা অবমুক্ত করা হয়।