যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবিলম্বে সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে আজ থেকে বিএনপির ডাকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
- ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ সরকার
- * * * *
- খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
- * * * *
- সৌদি আরবের আকাশচুম্বী ভবনে ফের হুতি হামলা, আহত অন্তত ১১
- * * * *
- অসমাপ্ত কাজের চাপে ক্লান্ত মস্তিষ্ক: করণীয় জানালেন বিশেষজ্ঞরা
- * * * *
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত
- * * * *
বাংলাদেশ
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।
টানা ৭২ ঘণ্টার অবরোধের শুরুতে রাজধানীর সদরঘাট অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত।
সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে টানা তিন দিন দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট।
সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে। সেখানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এ অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই বিএনপি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার তাজমহল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আগামীকাল ৩১ অক্টোবর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের দিনের জন্য দেশব্যাপী অবরোধ মধ্যে জনজীবন স্বাভাবিক রাখতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র্যাবের তিন শতাধিক টহল দল সারাদেশে মোতায়েন থাকবে।
বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বিকেলে নগরীর আমতলার বাসা থেকে তাকে কোতয়ালী মডেল থানা পুলিশ তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন মহানগর জামায়াতের প্রচার সেক্রেটারী মো. শাহআলম।
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩২ নেতা কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার (৩০ অক্টোবর) দুপুর পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
হরতালে নানা সহিংসতার অভিযোগ এনে নারায়ণগঞ্জের তিনটি থানায় বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) এবং বিভাগীয় কমিশনারদের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপির সহিংসতা ও ভাঙচুরের দীর্ঘ ইতিহাস আছে এবং আবারও তার পুনরাবৃত্তি করছে।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে ১ নভেম্বর সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত বিষয়ে এ বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, আবারও প্রমাণিত হয়েছে বিএনপি খুনি ও মিথ্যাবাদীদের দল।
ফরিদপুরের নগরকান্দায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান। সোমবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার বিনোকদিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।