বাংলাদেশ

ঘূর্ণিঝড় বিধ্বস্ত লিবিয়ায় বাংলাদেশের মানবিক সহায়তা পৌঁছেছে

ঘূর্ণিঝড় বিধ্বস্ত লিবিয়ায় বাংলাদেশের মানবিক সহায়তা পৌঁছেছে

লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও এর প্রভাবে ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের মানবিক ত্রাণ সহায়তা লিবিয়া সরকারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস এ বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস এ বাংলাদেশের অংশগ্রহণ

‘মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস’ এর ১৯তম আসরে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশও অংশগ্রহণ করেছে।খাদ্য ও পানীয়, মডেস্ট ফ্যাশন, ই-কর্মাস, ইসলামিক ফিন্যান্স ও ফিনটেকসহ মোট ১৩টি ক্লাস্টারে বিশ্বের ৪০টি দেশের ১ হাজার ৪০টি প্রতিষ্ঠান ১ হাজার ৮০০টি বুথের মাধ্যমে এই মেলায় অংশগ্রহণ করেছে।

জমি কেনার আগে যে পাঁচটি বিষয় জানা প্রয়োজন

জমি কেনার আগে যে পাঁচটি বিষয় জানা প্রয়োজন

বাংলাদেশে জমি কেনা-বেচা বিষয়টি সতর্কতার সাথে না করা হলে বিপত্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। মালিকানা সংক্রান্ত জটিলতা যেমন একটি ইস্যু, আবার নানা ধরণের জালিয়াতির শিকার হওয়ার ঘটনাও ঘটে প্রায়শই।

কানাডা সিনেটের মানবাধিকার কমিটির শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা

কানাডা সিনেটের মানবাধিকার কমিটির শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন কানাডার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের মানবাধিকার কমিটির চেয়ার সালমা আতাউল্লাজান।

আদিলুর ও নাসিরের সাজা : ফ্রান্স ও জার্মানির উদ্বেগ

আদিলুর ও নাসিরের সাজা : ফ্রান্স ও জার্মানির উদ্বেগ

ফ্রাঙ্কো-জার্মান যৌথ বিবৃতিতে বলেছে, প্রতিটি জাতির সমৃদ্ধির জন্য একটি প্রাণবন্ত নাগরিক সমাজ অপরিহার্য।এতে বলা হয়েছে, ‘ফ্রান্স ও জার্মানি আইনের শাসনের প্রতি শ্রদ্ধার সাথে সাথে বাংলাদেশে গণতান্ত্রিক অর্জনের প্রতি গভীরভাবে সংযুক্ত।’

বাইডেনের সাথে সেলফি ও মাখোঁ'র ঢাকা সফর - নির্বাচন নিয়ে পশ্চিমা চাপ কমবে?

বাইডেনের সাথে সেলফি ও মাখোঁ'র ঢাকা সফর - নির্বাচন নিয়ে পশ্চিমা চাপ কমবে?

ভারতে জি২০ সম্মেলনের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি বাংলাদেশের রাজনীতিতে নানা নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ডিমের দাম বেশি রাখায় রাজধানীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিমের দাম বেশি রাখায় রাজধানীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিমের দাম বেশি রাখা, ক্রয় রসিদ না থাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো বনলতা কাঁচাবাজারের জনপ্রিয় এন্টারপ্রাইজ, ফাতেমা ট্রেডার্স এবং টাউন হল কাঁচাবাজারের মিজানের ডিমের দোকান।

বিএনপি মিথ্যাচারের পক্ষে অবস্থান নিচ্ছে : হানিফ

বিএনপি মিথ্যাচারের পক্ষে অবস্থান নিচ্ছে : হানিফ

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদন্ড বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব পাশ ও  প্রভাব পড়ার শঙ্কা প্রশ্নে হানিফ বলেছেন, ২০১৩ সালের ৫ই মে হেফাজতের তান্ডব ঘটনায় এই আদিলুর রহমান সেই সময় তার রিপোর্টে ৬১জনের প্রাণহানির ঘটনা উল্লেখ করেছিলেন। 

যুবলীগ নেতাকে গুলি, চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল

যুবলীগ নেতাকে গুলি, চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের এক যুবলীগ নেতাকে বেধড়ক মারধর ও গুলি করার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।

টাইলস মিস্ত্রির সঙ্গে প্রেম, স্বামীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা: পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার

টাইলস মিস্ত্রির সঙ্গে প্রেম, স্বামীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা: পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় টাইলস মিস্ত্রির সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকসহ স্বামীকে হত্যা করেছে স্ত্রী। এ ঘটনায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।    

বঙ্গোপসাগরে ৪ দিন ধরে ভাসতে থাকা ১৭ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ৪ দিন ধরে ভাসতে থাকা ১৭ জেলে উদ্ধার

ইঞ্জিন বিকল হওয়া ট্রলারে বঙ্গোপসাগরে চার দিন ধরে ভেসে থাকার পর ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে।শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের উদ্ধার করে মোংলা কোস্টগার্ড।

মাগুরায় ৫ রোহিঙ্গা আটক

মাগুরায় ৫ রোহিঙ্গা আটক

মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নম্বর নাকোল ইউনিয়নের ওয়াপদা এলাকায় তল্লাশি চালিয়ে বাস থেকে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।  

পদোন্নতি পেলেন বিএনপির যেসব নেতা

পদোন্নতি পেলেন বিএনপির যেসব নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের পদোন্নতি দেওয়া হয়েছে। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রংপুর থেকে তারুণ্যের রোডমার্চ শুরু

রংপুর থেকে তারুণ্যের রোডমার্চ শুরু

সরকার পতনের এক দফা আন্দোলনে তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে রংপুরে তারুণ্যের রোডমার্চ শুরু করেছে বিএনপি।শনিবার সকাল ১১টা ২০ মিনিটে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ রোডমার্চ শুরু হয়েছে।

এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়: ফখরুল

এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দাবি একটাই, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। তাই বিনীত অনুরোধ করব, এখন এই সংসদ ভেঙে দিন। দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন।