ভোটাধিকার বঞ্চিত তরুণদের উজ্জীবিত করতে তারুণ্যের সমাবেশের পর এবার তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
- নড়াইলে বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬ দিন পর মামলা
- * * * *
- আয়ারল্যান্ডে নার্সের চাহিদা : বাংলাদেশের সম্ভাবনা
- * * * *
- ফ্রান্স-ইতালি সীমান্তে ড্রোন নজরদারিতে আদালতের বিধিনিষেধ
- * * * *
- চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯
- * * * *
- সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ১ম সভা
- * * * *
বাংলাদেশ
অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সার্টিফিকেট সংগ্রহ, গবেষণাপত্র প্রকাশনা ইত্যাদি কাজের জন্য গত বছরের ২৫ ফেব্রুয়ারি ছুটি নিয়ে সপরিবারে অস্ট্রেলিয়া যান কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. নির্মল কুমার হালদার। এরপর কাজ শেষ করে দেশে না ফেরায় চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আব্দুল কুদ্দুস (৭৫) নামের এক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বার নাম নায়েব আলী।
টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের আট ঘণ্টা পর ঝুমা (৯) ও মিম (৯) নামের দুই শিশুর লাশ মিলল পুকুরে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার যুগিটারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
অতীতের মতো দেশের জনগণ আর ভুল করবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র, পেশিশক্তি ও গানপাউডারে বিশ্বাস করে না।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে কোনও নির্বাচনে অংশ নেবে না বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে বর্তমান সরকারকেও পদত্যাগ করতে হবে।
বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে গণতান্ত্রিক স্পৃহা আছে তা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যর্থতার প্রতিবাদে মশারির ভেতরে প্রতীকী ডেঙ্গু আক্রান্ত রোগী নিয়ে প্রতিবাদ মিছিল করেছে গণঅধিকার পরিষদের একাংশ।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, সংবিধানে নির্বাচন কমিশনের প্রশাসনিক ক্ষমতার কথা উল্লেখ থাকলেও বাস্তবে তার কোনও প্রয়োগ নেই।
সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে মন্তব্য করে গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘দেশে-বিদেশে কেউ আর সরকারের সঙ্গে নেই।
বিএনপি-জামায়াত ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের খেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদ্রাসা শিক্ষার্থী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মাওলানা মো. শিহাব উদ্দিন (৩০) নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আলী হোসেন।শনিবার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।