আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে বিতর্কিত জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে বদলি করা হয়েছে।
- ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি
- * * * *
- নড়াইলে বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬ দিন পর মামলা
- * * * *
- আয়ারল্যান্ডে নার্সের চাহিদা : বাংলাদেশের সম্ভাবনা
- * * * *
- ফ্রান্স-ইতালি সীমান্তে ড্রোন নজরদারিতে আদালতের বিধিনিষেধ
- * * * *
- চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯
- * * * *
বাংলাদেশ
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নামে নতুন মোড়কে মূলত একই ধরনের নিবর্তনমূলক ধারা সম্বলিত সাইবার নিরাপত্তা আইন (সিএসএ)-২০২৩ তড়িঘড়ি করে সংসদে পাশ করার ঘটনায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জে একটি বাসায় আগুনে র্যাবের এক সদস্যসহ দু’জন দগ্ধ হয়েছেন। তাদের সঙ্কটাপন্ন অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে সদর উপজেলার ঘোনা সীমান্তে থেকে তাকে আতবস্থায় উদ্ধার করা হয়।
ঝিনাইদহের শৈলকুপায় বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বড়দা ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে দেশে এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকায় আসেন শর্মিলা।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য ও বাংলাদেশের আরো উন্নয়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আর এই প্রচেষ্টার মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।
আদালতকে এখন সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মুন্সীগঞ্জের শ্রীনগরের সমষপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে এ ঘটনা ঘটে।
নিয়ম কিংবা আইন শুধু বিএনপির জন্য বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
বহুল কাঙ্ক্ষিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ডুয়েলগেজ রেলপথের নির্মাণকাজ শেষ হওয়ায় আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। ১৬ মাসে পল্লী বিদ্যুতের প্রায় ৬৭ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৬ টি ট্রান্সফরমারই কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্পের। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া)-এর সামনে ঔষধের (ফার্মেসি) দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অনৈতিককাজে জড়িত তিন নারীসহ ভারতে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের সুরাট শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।
লক্ষ্মীপুরের রামগতিতে বাবা ও মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি জাকির হোসেন সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে কমলনগর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, নিহত বাদশা মিয়ার ছেলে বাদী হয়ে সুমনের বিরুদ্ধে রামগতি থানায় মামলা দায়ের করেন।
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় রাজবাড়ী জেলার দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।