বাংলাদেশ

কাপ্তাই হ্রদ জেলেদের মাঝে স্বস্তি ফিরেছে

কাপ্তাই হ্রদ জেলেদের মাঝে স্বস্তি ফিরেছে

নিষেধাজ্ঞার দীর্ঘ ১৩৫ দিন পর রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিনগত মধ্যরাত থেকে মাছ শিকারে নামছেন জেলেরা। চিরচেনা রূপে ফিরছে কাপ্তাই হ্রদ। এতে জেলেদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য।

বিচারিক শেষ কর্মদিবস প্রধান বিচারপতির

বিচারিক শেষ কর্মদিবস প্রধান বিচারপতির

দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন আগামী ২৫ সেপ্টেম্বর। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালে ছুটি থাকায় আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস।

বোনের সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

বোনের সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ পাথরপাড়া গ্রামে ছোট বোনের সাবেক স্বামীর ছুরিকাঘাতে নার্গিস আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় নার্গিসকে বাঁচাতে গিয়ে তার স্বামী রেজাউল করিম আহত হন।

ডেঙ্গুতে এক সপ্তাহের ব্যবধানে দুই সন্তানের মৃত্যু

ডেঙ্গুতে এক সপ্তাহের ব্যবধানে দুই সন্তানের মৃত্যু

আরাফাত হোসেন রাউফ এবং ইসনাত জাহান রাইদা। তারা দুই ভাইবোন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ আগস্ট আরাফাত এবং ২৫ আগস্ট রাইদার মৃত্যু হয়। মোহাম্মদ ইব্রাহিম ও রাবেয়া আক্তার দম্পতির এই দুই সন্তান মাত্র এক সপ্তাহের ব্যবধানে মারা যান। ডেঙ্গুতে দুই সন্তানকে হারিয়ে বাবা-মা দিশাহারা।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর রামপুরা এলাকায় ট্রাকচাপায় সাগর ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহ‌তদের ঢাকা মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়েছে।

কাজী পেয়ারার উদ্ভাবক কাজী এম বদরুদ্দোজা আর নেই

কাজী পেয়ারার উদ্ভাবক কাজী এম বদরুদ্দোজা আর নেই

বরেণ্য কৃষিবিজ্ঞানী, কাজী পেয়ারার উদ্ভাবক স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. কাজী এম বদরুদ্দোজা আর নেই। বুধবার (৩০ আগস্ট) আনুমানিক বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সুন্দরবনের দ্বার খুলছে কাল

সুন্দরবনের দ্বার খুলছে কাল

তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার ফের খুলছে সুন্দরবনের দুয়ার। দেশি-বিদেশি পর্যটকসহ সব ধরনের বনজীবীদের জন্য খুলে দেয়া হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত বাংলার সবুজে ভরা প্রাণ সুন্দরবন।

নাটোরে বাইক দূর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

নাটোরে বাইক দূর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। বুধবার (৩০ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে তারা মোটরসাইকেলে করে উপজেলার গড়মাটি কলোনি এলাকা দিয়ে যাওয়ার সময় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বরগুনা-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু হবে আজ

বরগুনা-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু হবে আজ

৯দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল থেকে ফের লঞ্চ চলাচল শুরু হবে বরগুনা-ঢাকা নৌ রুটে। বিকেল ৪টায় ঢাকা সদরঘাট থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম কে শিপিং লাইন্সের পূবালী-১ লঞ্চটি। নতুন যাত্রায় সব শ্রেণির যাত্রীদের জন্য কমানো হয়েছে লঞ্চের টিকিট মূল্য। 

চট্টগ্রামে আবারো উম্মুক্ত নালায় পড়ে শিশু নিঁখোজ

চট্টগ্রামে আবারো উম্মুক্ত নালায় পড়ে শিশু নিঁখোজ

বন্দর নগরী চট্টগ্রামে উম্মুক্ত নালায় পড়ে আলিফ (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। বাড়ির সামনের নালায় পড়ে নিখোঁজ হওয়া শিশু ইয়াছিল আরাফাতের লাশ উদ্ধারের দু’দিন না যেতেই এ ঘটনা ঘটেছে।

বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত ইলিয়াস হোসেন (৩২) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

বরিশালে তিন নদীর পানি বিপৎসীমার উপরে

বরিশালে তিন নদীর পানি বিপৎসীমার উপরে

বরিশালে নদ-নদীর পানি আবারও বেড়েছে। বুধবার বরিশাল বিভাগের ৩ নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়েছে।   

ময়মনসিংহ বিএনপির মৌন মিছিল

ময়মনসিংহ বিএনপির মৌন মিছিল

গুম হওয়া নেতাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে মৌন মিছিল করেছে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে বিএনপির তিন ইউনিট এ কর্মসূচি পালন করে।