বিএনপি গণতান্ত্রিক চেতনায় গণমানুষের দল জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার বিএনপি’র সকল নেতাকর্মী অন্তরে ধারণ করে।বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক বাণীতে তিনি এসব কথা বলেন।
- নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত
- * * * *
- আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- * * * *
- সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- * * * *
- পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
- * * * *
- কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার
- * * * *
বাংলাদেশ
লক্ষ্মীপুরে ঋণের টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হয়েছেন মো. ইউনুছ আলী (৫০) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৯ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের কালু হাজী সড়কে পাশে একটি বাড়িতে মাটিচাপা দেওয়া মৃতদেহ উদ্ধার করা হয়
উজবেকিস্তানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বুধবার (৩০ আগস্ট) সেদেশের প্রেসিডেন্টের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকত মিরোমনোভিচ মিরযিইয়োইয়েভ’র নিকট পরিচয়পত্র পেশ করেছেন।
এশিয়া মহাদেশের নোবেল হিসেবে পরিচিত রামোন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের করভী রাখসান্দ। তিনি জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
নাটোরের সিংড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুর রহমান ওরফে বিপ্লব (২৪) নামে এক হাইওয়ে পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার আজাদ দরগা নামক স্থানে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ গণমাধ্যম বিষয়ক সহযোগিতা বৃদ্ধি নিয়ে যুক্তরাজ্যের মিনিস্টার অব স্টেট ফর মিডিয়া, ট্যুরিজম এন্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ স্যার জন হুইটিংডেলের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।
কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপোগ্রাম ইউনিয়নের গোপগ্রাম এজেড ফাজিল (ডিগ্রী) মডেল মাদ্রাসার অধ্যক্ষ এবং সহকারী শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে শিক্ষার প্রতিষ্ঠানটি সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ হত্যা-খুন-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না।
ঢাকা মহানগরের মিরপুর রাজস্ব সার্কেলের ধউর ভূমি অফিসের অন্তর্গত নলভোগ মৌজায় প্রায় ৪০ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে (পান্থপথ) আইসিসিইউতে রয়েছেন।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার তিস্তা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করায় ঘরবাড়ি ও ফসলহানির আশঙ্কায় দিনযাপন করছেন বাসিন্দারা।
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃহস্পতিবার সকাল ৯টায় বিপৎসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে বুধবার বিকেল ৬টায় যমুনার পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
রাজধানীর আগারগাঁও ক্রসিংয়ে হঠাৎ আগুন লেগে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
ঢাকার মাদক মামলায় যাবজ্জীবন দণ্ড পাওয়া এক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে বরিশালের পুলিশ।
ঢাকার সাভারে হঠাৎ করে কুকুরের উপদ্রব বেড়েছে। বিশেষ করে রাতের বেলায় কুকুরের কারণে লোকজন রাস্তায় বের হলেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।