বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- শাজাহানপুরের আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া আক্তার (২৫) ও তাদের ছেলে পাঁচ বছর বয়সী তাশফিয়ান রহমান।
বাংলাদেশ
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ও তাদের পক্ষে ন্যায়বিচার, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে চলমান সংকটের টেকসই সমাধানের ওপর জোর দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে।
উজান থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
“স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণ বিষয়ক বাণিজ্য সম্মেলন আজ। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বিজনেস কনফারেন্স অন বিল্ডিং স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার ধামরাইয়ে বাসচাপায় পুলক কৃষ্ণ মজুমদার (৫০) নামে এক সরকারি কলেজের শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) বিকেলের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানাস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। এরই মধ্যে কক্সবাজারের টেকনাফের সাবরাং বাহারছড়া ঘাটে বিক্রির জন্য আনা হয়েছে একটি বড় আকারের মাছ। মাছটির নাম কালো পোপা।
সুনামগঞ্জে টাংগুয়ার হাওরে পর্যটকবাহী হাউস বোটে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের সাহেববাড়ী ঘাটে নোঙর করা অবস্থায় জঙ্গা নামের হাউজ বোটে আগুন লাগে।
চাঁপাইনবাবগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে থাকা একটি কলেজ ও মাদরাসা সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে কলেজটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে পুরোদমে কাজ চলছে।
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় বিদ্যুৎপৃষ্ট হয়ে জাওয়াদ মো. শিশির নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাজধানী ঢাকার শেখ বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জে পুকুরে ডুবে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।তার পরিচয় জানা যায়নি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে জাবির ও আদিব নামের দুই বছর বয়সী দুই শিশু মারা গেছে। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষাক্রমে পরিবর্তনের ফলাফল দেখতে আরও কয়েক বছর সময় লাগবে। ২০০৮ সালে আমাদের নির্বাচনী ইশতিহারে অঙ্গীকার ছিল, আমরা শিক্ষার সকল পর্যায়ে মান উন্নয়ন করব।
এক শিশুকে মটু-পাতলু কার্টুন দেখানোর কথা বলে ধর্ষণ করেছিলেন আসাদুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রির অভিযোগে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোট ৪১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।
বিএনপি নামক অপশক্তির উসকানি ও ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দীর্ঘ চার মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা থেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে রোয়াংছড়ি উপজেলায় এই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।