চলতি বছরের প্রথম তিন মাসের তুলনায় পরের তিন মাসে (এপ্রিল-জুন) সড়ক দুর্ঘটনায় শিশুমৃত্যুর হার ১৬ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। একই সময়ে নারী মৃত্যুর হার কমেছে আট দশমিক ৫৩ শতাংশ।
বাংলাদেশ
বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভূরুঙ্গামারীর সাতটি ইউনিয়নের ৪০টি মতো গ্রাম প্লাবিত ও ২০ হাজারের অধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
রংপুরের খ্যাতিমান সাংবাদিক রতন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি সময় টিভির রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি এবং রিপোর্টার্স ক্লাব রংপুরের জ্যেষ্ঠ সদস্য ছিলেন।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফেনীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে পার্কচেস্টার কন্ডমোনিয়ামের সৌজন্যে ১১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় পার্কচেস্টার ওভালে একটি বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করে ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস’ (বাফা)।
ঝিনাইদহের শৈলকুপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে শৈলকুপা সরকারি পাইলট স্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
তিস্তা নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাটের পাঁচ উপজেলার ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলার বজ্জল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, বিএনপির একদফায় সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। তারা বারবার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
গোলাম সারওয়ারকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কের মহাসচিব নিযুক্ত করা হয়েছে। তিনি তৃতীয় বাংলাদেশী হিসেবে সার্কের মহাসচিবের দায়িত্ব পেলেন।
নাটোরের লালপুরে সাপের কামড়ে মোজদার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার বামনগ্রামে এঘটনা ঘটে বলে জানা গেছে। সে একই গ্রামের মৃত তাছেন আলীর ছেলে।
বন্দর নগরী চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ড্রোন দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন মশার বাসস্থান খুঁজেও কমছে না তার গতি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কারণে দুশ্চিন্তায় রয়েছে অভিভাবকরা।
২০০২ সালে চাঞ্চল্যকর তাসলিমা খাতুন হত্যাকাণ্ডে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আসামিদের আরও এক বছর করে কারাদন্ডের আদেশ দেন আদালত।