বাংলাদেশ

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কক্সবাজারের পেকুয়ায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৪টায় আনোয়ারা-বাঁশখালী-কক্সবাজার (এবিসি) আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে ময়মনসিংহের মুক্তাগাছায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গড়বাজাইল গ্রামে এই ঘটনা ঘটে।

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে৷ ঘটনাটি মঙ্গলবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটে। নিহতরা হলেন মঈন উদ্দিন (৬৪)ও হেসনু বিবি (৫৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে সুপারি গাছের ওপর পল্লীবিদ্যুৎ এর লাইন পড়ে যায়৷ মঈন উদ্দিন লাইন সরাতে সুপারি গাছ কাটতে গেলে বিদ্যুৎ এর লাইনে তিনি জড়িয়ে পড়েন। এসময় তাঁর স্ত্রী হেসনু বিনি তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজন মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিলে ডাক্তার মৃত ঘোষণা করেন৷

এ ঘটনায় পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন৷

জুড়ী থানার এসআই পরিতোষ পাল জানান, পরিবারের সদস্যরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন কাজের অনুমতি চেয়েছেন৷ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, আহত ২

মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, আহত ২

ভোলার মেঘনা নদীতে তাসরিফ-২ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলার ডুবির পর ট্রলারে থাকা দুই জেলেকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

হিলি স্থলবন্দরের প্রধান সড়কে ট্রাক উল্টে যাওয়ায়, বন্ধ আমদানি-রফতানি

হিলি স্থলবন্দরের প্রধান সড়কে ট্রাক উল্টে যাওয়ায়, বন্ধ আমদানি-রফতানি

হিলি স্থলবন্দরের প্রধান সড়কে আমদানিকৃত পণ্যবোঝাই একটি ভারতীয় ট্রাক বিকল হয়ে পড়ায় বন্ধ রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের পণ্য আমদানি-রফতানি বানিজ্য।

খাবারের সালাদ নিয়ে বিয়ের অনুষ্ঠানে বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ১০

খাবারের সালাদ নিয়ে বিয়ের অনুষ্ঠানে বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে খাবারের সাথে সালাদ না দেয়া‌কে কেন্দ্র ক‌রে বর ও ক‌নেপ‌ক্ষের সংঘ‌র্ষে অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছে।

নেত্রকোণার মোহনগঞ্জে এক নবজাতিকা শিশু উদ্ধার

নেত্রকোণার মোহনগঞ্জে এক নবজাতিকা শিশু উদ্ধার

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার হাওরাঞ্চলের একটি শশ্মানঘাট থেকে এক নবজাতিকাকে উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

নেত্রকোণার পূর্বধলায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার বৈরাটি ইউনিয়নে দুই ভাই-বোন এবং আগিয়া ইউনিয়নে এক শিশু পানিতে ডুবে মারা যায়।

ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ নেতা মো. শামীমের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।মঙ্গলবার (৪ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দেলোয়ার (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। দেলোয়ার ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই বসতঘর

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই বসতঘর

বাগেরহাটের ফকিরহাট উপজেলার গোয়ালখালী এলাকায় আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাতে কৃষক রনজিৎ মণ্ডলের বসতঘরে আগুন লাগে। পরে দ্রুত আগুন পাশের মনিমোহন মণ্ডলের বসতঘরেও ছড়িয়ে পড়ে।

সড়ক দুর্ঘটনায় পোশাক কর্মী নিহত

সড়ক দুর্ঘটনায় পোশাক কর্মী নিহত

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় প্রান্ত ঘোষ (২২) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে।