বাংলাদেশ

রামপালে ১৫ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের ৩ কর্মী আহত

রামপালে ১৫ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের ৩ কর্মী আহত

বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ডে ১৫ দোকানঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন।

সংসদে প্রধানমন্ত্রী - “বিশ্বব্যাপী গ্যাস-কয়লার অভাব , বিদ্যুৎসহ সবকিছুতে সাশ্রয়ী হতে হবে”

সংসদে প্রধানমন্ত্রী - “বিশ্বব্যাপী গ্যাস-কয়লার অভাব , বিদ্যুৎসহ সবকিছুতে সাশ্রয়ী হতে হবে”

বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিল। কিন্তু জ্বালানি তেল, কয়লা বা গ্যাসের অভাব সারা বিশ্বব্যাপী, কেনাও মুশকিল হয়ে পড়েছে। এরপরও সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। কাতার ও ওমানের সঙ্গে চুক্তি হয়েছে। কয়লা কেনার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে বিদ্যুৎকেন্দ্রগুলো আবার চালু করা যায়।

পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে মাইশা ও হালিমা নামের দুই বোনের মৃত্যু হয়েছে। দুপুরে আমুয়া বন্দরে এই ঘটনা ঘটে। ডোবা থেকে শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নির্দেশ অমান্য করায় ৯০ হজ এজেন্সিকে শোকজ

নির্দেশ অমান্য করায় ৯০ হজ এজেন্সিকে শোকজ

নির্দেশ দেয়ার পরও তিন দিনের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া শুরু না করায় ৯০টি বেসরকারি হজ এজেন্সিকে রোববার (৪ জুন) সন্ধ্যায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বগুড়ায় কবরস্থান থেকে ৮ কঙ্কাল চুরি

বগুড়ায় কবরস্থান থেকে ৮ কঙ্কাল চুরি

গুড়ার শিবগঞ্জের একটি কবরস্থান থেকে আটটি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কঙ্কাল চোরেরা কবরের উপর কাফনের কাপড় এবং মৃত ব্যক্তির কয়েক গোছা চুল রেখে যায়।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি দূরভিসন্ধিমূলক : আমু

যুক্তরাষ্ট্রের ভিসানীতি দূরভিসন্ধিমূলক : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসানীতি দূরভিসন্ধিমূলক। 

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বজ্রপাতে শ্রাবণ মিয়া (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে ঘটনাটি ঘটে।

মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল : ওবায়দুল কাদের

মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচারই বিএনপির একমাত্র সম্বল। বিদেশিদের কাছে রোজ রোজ নালিশ করা ছাড়া তাদের আর কোন কাজ নেই।

ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী

ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি। শুধু তাই নয় পৃথিবীর একশ’রও বেশি দেশের বাজেটেই ঘাটতি থাকে।

মাগুরায় স্কুল শিক্ষার্থীদের পুষ্টিকর দুধ পান কর্মসূচি পালিত

মাগুরায় স্কুল শিক্ষার্থীদের পুষ্টিকর দুধ পান কর্মসূচি পালিত

‘‘টেকসই দুগ্ধশিল্প; সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’’ প্রতিপাদ্যে মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার বাবুখালীতে বিশ্ব দুগ্ধ দিবস পালন করেছে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসম্পদ বিভাগ ।

২ মামলায় মামুনুল হকের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ

২ মামলায় মামুনুল হকের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ

২০২১ সালে রাজধানীর পল্টন থানায় করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, দুবাইফেরত যুবক আটক

চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, দুবাইফেরত যুবক আটক

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি স্বর্ণ, তিনটি মোবাইল ও দু’টি ল্যাপটপ জব্দের দাবি করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। এ সময় দুবাইফেরত এক যুবককে আটক করা হয়।