বাংলাদেশ

ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতে প্রধানমন্ত্রীর শোক

ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতে প্রধানমন্ত্রীর শোক

ভারতের উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে তিনশ’র কাছাকাছি পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয় শতাধিক যাত্রী। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট থেকে হজ ফ্লাইটের উদ্বোধন

সিলেট থেকে হজ ফ্লাইটের উদ্বোধন

সিলেট অঞ্চলের হজযাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেখান থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতে ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশী সামান্য আহত হয়েছে : ডেপুটি হাইকমিশন

ভারতে ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশী সামান্য আহত হয়েছে : ডেপুটি হাইকমিশন

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশী যাত্রীর সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের একজন কূটনীতিক ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।

সরকার ঘুরে দাঁড়ানোর বাজেট প্রস্তাব করেছে : ওবায়দুল কাদের

সরকার ঘুরে দাঁড়ানোর বাজেট প্রস্তাব করেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাবিশ্বের সঙ্ঘাত ও সঙ্কটের মধ্যে ২০২৩-২০২৪ অর্থবছরে ঘুরে দাঁড়ানোর বাজেট প্রস্তাব করেছে সরকার। প্রস্তাবিত এই বাজেট সঙ্কটে ঘুরে দাঁড়ানোর বাজেট।

বরিশাল সিটি নির্বাচন : ২৬ লাখ টাকা জরিমানা আদায়

বরিশাল সিটি নির্বাচন : ২৬ লাখ টাকা জরিমানা আদায়

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছেন স্থানীয় প্রশাসন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, একাধিক চেকপোস্ট, তল্লাশি অভিযান, যানবাহন আটকসহ প্রতিটি ওয়ার্ডে মোবাইল টিম গঠন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা

পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা

পঞ্চগড়ের চাওয়াই নদীতে দুইটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। সেতু দুইটি নির্মাণের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ কমেছে সেতুর দুই পারের কয়েক গ্রামের মানুষের। ফলে বদলে গেছে তাদের জীবনযাত্রাও।

রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর

রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর

রংপুরের নিউ জুম্মাপাড়ার সুইপার কলোনিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫টি পরিবারের ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

কেঁচো সারে ভাগ্য বদলেছেন রাজবাড়ির অর্ধশত নারী

কেঁচো সারে ভাগ্য বদলেছেন রাজবাড়ির অর্ধশত নারী

লিলি বেগমের সংসারে অভাব অনটন ছিল নিত্য দিনের সঙ্গী। সংসারের চাকা ঘোরাতে কৃষক স্বামীর অল্প আয়ের পাশাপাশি নিজেই উপার্জনে নামেন। ৭ বছর আগে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন শুরু করেন লিলি বেগম। বিশেষ প্রজাতির কেঁচোর সঙ্গে গোবর মিশিয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদনের মাধ্যমে এখন স্বাবলম্বী হয়েছেন লিলি বেগম।

সাতক্ষীরায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী

সাতক্ষীরায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী

সাতক্ষীরা তালায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া দাস। সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনসাহা গ্রামের পাচু গোপাল দাসের কন্যা। 

কালবৈশাখীর ছোবলে বিপর্যস্ত শরণখোলার ৩ গ্রাম

কালবৈশাখীর ছোবলে বিপর্যস্ত শরণখোলার ৩ গ্রাম

বাগেরহাটের শরণখোলায় মাত্র পাঁচ মিনিটের কালবৈশাখীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ তিন গ্রামের বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা, তালাবাড়ী ও দক্ষিণ তাফালবাড়ী গ্রামে আকস্মিক আঘাত হানে এই কালবৈশাখী।

ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৪ বছর। শনিবার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

চেয়ারম্যানকে ১০ টাকা জরিমানা করলেন আদালত!

চেয়ারম্যানকে ১০ টাকা জরিমানা করলেন আদালত!

সিরাজগঞ্জ আদালতে একটি মামলায় ভুয়া জন্মসনদ দাখিলের বিষয়ে ব্যাখ্যা চাইতে বার বার চেয়ারম্যানকে তলব করার পরও আদালতে হাজির না হওয়ায় আনোয়ারুল ইসলাম নামে এক ইউপি চেয়ারম্যানকে ১০ টাকা জরিমানা ও অনাদায়ে একদিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-পাসপোর্ট

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-পাসপোর্ট

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-পাসপোর্ট। আজ শনিবার সকালে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: নূরুল আনোয়ার। 

হেফাজতের নায়েবে আমির আল্লামা ইয়াহিয়া আর নেই

হেফাজতের নায়েবে আমির আল্লামা ইয়াহিয়া আর নেই

চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।