তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি। শুধু তাই নয় পৃথিবীর একশ’রও বেশি দেশের বাজেটেই ঘাটতি থাকে।
বাংলাদেশ
‘‘টেকসই দুগ্ধশিল্প; সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’’ প্রতিপাদ্যে মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার বাবুখালীতে বিশ্ব দুগ্ধ দিবস পালন করেছে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসম্পদ বিভাগ ।
২০২১ সালে রাজধানীর পল্টন থানায় করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি স্বর্ণ, তিনটি মোবাইল ও দু’টি ল্যাপটপ জব্দের দাবি করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। এ সময় দুবাইফেরত এক যুবককে আটক করা হয়।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে সব ধরনের নাশকতা প্রতিরোধ ও আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে প্রায় সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
চলতি বছরের ডিসেম্বরের শেষে কিংবা ২০২৪ সালের জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। তবে এই নির্বাচনকালীন সরকার কখন গঠন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন দেশের প্রধানমন্ত্রী, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বরিশাল সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে রুপনকে আজীবন বহিষ্কার করা হয়।
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় সিলেট বিএনপির ৪১ নেতাকর্মীকে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।
চলতি বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত ৫০ হাজার ১৪ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।রোববার (৪ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।
ইমিগ্রেশনের কাজ দ্রুত সম্পন্ন করতে আরও ১৩০ পুলিশ চেয়ে চিঠি দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।রোববার (৪ জুন) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর যাত্রাবাড়ীতে জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সৌদি আরবের দেওয়া বিভিন্ন শর্ত পূরণ করতে না পারায় ভিসা পাননি ৪৪ হাজার ২৬৮ হজযাত্রী। ফলে শেষ সময়ে ফ্লাইট নিয়ে বিড়ম্বনার শঙ্কা দেখা দিয়েছে।
র্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন বলেছেন, ‘জনপ্রতিনিধি কিংবা প্রভাবশালী যেই হোক না কেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।
চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে রাজধানীতে আম পরিবহনের জন্য আগামী ৭ জুন থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। ওই দিন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিশেষ এই ট্রেনের কার্যক্রম উদ্বোধন করা হবে।