গাজীপুরের কালিয়াকৈরে মসজিদের বাৎসরিক ধান উঠানোকে কেন্দ্র করে জুমার নামাজ শেষে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষে আট জন আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষ কালিয়াকৈর থানায় পৃথক দুটি অভিযোগ করে।
বাংলাদেশ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুলাল (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। দুলালের বাবার নাম গোলাপ মিস্ত্রি। হাজতি হিসেবে বন্দি ছিলেন তিনি। হাজতি নম্বর ১০০৪২/২৩।
রাজধানীর পল্লবী এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে সাহিনউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শফিক ওরফে কিলার শফিককে (২৫) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপি বলেছেন, প্রস্তাবিত বাজেটের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। নিজেদের স্বার্থে ও আইএমএফের পরামর্শে যেভাবে ট্যাক্স ধরা হয়েছে তাতে সাধারণ মানুষের বেঁচে থাকা কষ্টের হয়ে উঠবে। এই বাজেটের কারণে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা আশা করছি মানুষের ক্ষতি যেন কম হয়।
দিনাজপুরে পুকুরে ডুবে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার শশরা ইউনিয়নের ভবাই নগর চুনিয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
পদ্মা নদীতে গোসল করতে নেমে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির (ইউআইইউ) দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। তারা হলেন সাব্যসাচী সাম্য ও নুরুল হক নাফি।
সাতক্ষীরা পৌর বিএনপির একাংশের আহ্বায়ক মাছুম বিল্লাহ শাহিন ওরফে ‘ওয়ান শ্যুটার’ অস্ত্রসহ জেলার শ্যামনগরের হায়বাতপুর মোড় থেকে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
বরগুনার পাথরঘাটা কলেজের সামনের সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা কলেজ গেটে এ মানববন্ধন করা হয়।
‘নাতি মারা গেছে ছয় মাসও পেরোয়নি। এখানে দাফন করেছিলাম। শ্বশুর-শাশুড়ির কবরও ছিল কাছাকাছি। সবকটি কবর উপড়ে ফেলা হয়েছে। নাতির শেষ চিহ্নটাও মুছে ফেলে দিলো তারা। আমি আমার নাতির কবর আগের জায়গায় ফিরে চাই।’
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন আর নেই (ইন্না লিল্লাহি …রাজিউন)। শুক্রবার (২ জুন) বিকেল চারটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ফরিদপুরের সালথায় মানসিক প্রতিবন্ধী ভাতিজিকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চাচাকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক।
কুড়িগ্রামের রাজীবপুরে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে পা পিছলে নিচে পড়ে সিদ্দিকুর রহমান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সকালে উপজেলা পোষ্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর যাত্রাবাড়ী থানার চৌরাস্তা মোড় এলাকায় বাসের ধাক্কায় মো. মিরাজ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ জুন) সকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনসহ ১৯ জনকে শোকজ দিয়েছে বিএনপি।
রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে মিছিল করে দলটি। এতে নেতৃত্ব দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ।বৃহস্পতিবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।