বিদেশে বাংলাদেশের ছয়টি কূটনৈতিক মিশনে রাষ্ট্রদূত পদে রদবদল হচ্ছে। এগুলো হচ্ছে ইতালি, মালয়েশিয়া, মিসর, ভিয়েতনাম, টরন্টো ও পর্তুগাল।
বাংলাদেশ
ঢাকার শ্যামলী এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর শ্যামলীতে রূপায়ন শেলটেক ভবনে লাগা আগুনে একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের ১৯ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজধানীর শ্যামলীতে এতটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। বৃহস্পতিবার (১জুন) রাত সাড়ে ১১টার কিছু সময় আগে এই আগুন লাগে।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেলপথ খাতে ১৯ হাজার ১০ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে পরিচালন খাতে ৪ হাজার ৫০ কোটি ৬৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৪ হাজার ৯৬০ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২০২৩-২৪ অর্থ বছরের ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এ আনন্দ মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নেত্রকোনার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেসা আশরাফ (দীনা) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির সহধর্মিনী।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ছয় দিনের এক সরকারি সফরে বৃহস্পতিবার (১ জুন) রাতে আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী, সন্তানসহ চারজন নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মধুপুর উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে সারোয়ার আলম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গুরই ইউনিয়নের ছেত্রা গ্রামে এ ঘটনা ঘটে।
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের রজতজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে পরিবেশ বিষয়ে ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছে রসাটম।
“টেকসই দুগ্ধ শিল্প,সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” এই স্লোগান নিয়ে মানিকগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ দুপুরে সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে আলোচনা সভা, শিক্ষার্থীদের দুদ্ধ পান, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও চেক বিতরণ করা হয়।
“টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ্য মানুষ সুস্থ্য পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো খালি মাঠে গোল দেয়নি এবং কাউকে খালি মাঠে গোল দেওয়ার সুযোগও দেয়নি।
রাজধানীর মোহাম্মদপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোহাম্মদপুরের বসিলা শাহজালাল হাউজিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।