বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সকল ভেদাভেদ ভুলে দেশের বৃহত্তর স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথে এক দফার আন্দোলন সফল করতে হবে। রাজপথেই হবে ফয়সালা।’
বাংলাদেশ
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে চার মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।শুক্রবার (২৬ মে) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন তিনি।
নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুদিন পর স্কুলছাত্র রাজিব ভূঁইয়ার (১৪) মরদেহ উদ্ধার হয়েছে।
অভ্যন্তরীণ কোন্দলের জেরে নরসিংদী জেলা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক নেতার মৃত্যু হয়েছে। তার নাম আশরাফুল ইসলাম (২০)
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। নিপুণ রায়কে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকালের দিকে এই ঘটনা ঘটে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচনকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে ভোটাধিকার পুনরুদ্ধারের জনগণের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটেছে।’
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার ছেলে জাহাঙ্গীর আলম বলেছেন, এখানে নৌকার পরাজয় হয়নি, ব্যক্তির পরাজয় হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আট প্রার্থী। এতে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
খুলনা সিটি কপোরেশনের নির্বাচন আগামী ১২ জুন। এ নির্বাচনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার মেয়রপ্রার্থীসহ ১৭৯ জন। শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি বাংলাদেশের জনগণ, সরকার এবং সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার জন্য সহায়ক হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।
কুড়িগ্রাম সদরের মোগলবাসা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুঃখিত চন্দ্র (২৬) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে মোগলবাসা ইউনিয়নের কিসমত মাল ভাঙা গ্রামে নিজ বাড়িতে এ দূর্ঘটনার শিকার হন দুঃখিত চন্দ্র।
কক্সবাজারের পেকুয়ায় সীমানা দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে ভাবিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কহিনুর আক্তার (৪২) ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আমির হোছাইনের স্ত্রী।
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার ৩ ব্যক্তির লাশ উদ্ধার এবং অপহরণ চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
টাঙ্গাইলের মির্জাপুরে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া এলাকার ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত উপজেলার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত চাঁন মোহন সরকারের ছেলে নারায়ণ সরকার (৫০)।