পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সকল দলের অংশ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
বাংলাদেশ
দেশবাসীর দৃষ্টি এখন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের দিকে। নির্বাচনে কে জয়ী হবেন? কে হচ্ছেন গাজীপুরের নগরপিতা। এ নির্বাচনে মোট কেন্দ্র ৪৮০টি। এর মধ্যে ১০১ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
বাংলাদেশের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে যে ফলাফল পাওয়া যাচ্ছে, তাতে আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা এবং স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৪৬ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
সদ্যসমাপ্ত ১৮তম এশিয়া মিডিয়া সামিটের ঘোষণাপত্র ‘বালি সমঝোতা স্মারকে’ বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ উত্থাপিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীলতা বৃদ্ধির প্রস্তাব শীর্ষ গুরুত্ব পেয়েছে।
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নতুন ভিসানীতি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সাথে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন।বৃহস্পতিবার (২৫ মে) দুপুর পৌনে ১২টা থেকে পৌন ২টা পর্যন্ত রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
পাবনায় কচুরিপানা থেকে তৈরি হচ্ছে হস্তশিল্পের নজরকাড়া বিভিন্ন রকম পণ্য। সাশ্রয়ী দামে এসব পণ্যের চাহিদা বাড়ছে দেশ-বিদেশে। বর্তমানে জেলা থেকে তৈরি কচুরিপানার পরিবেশবান্ধব পণ্য ইউরোপ, আমেরিকার অন্তত আটটি দেশে রপ্তানি হচ্ছে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে যে উদ্বেগ, উৎকণ্ঠা তার প্রতিফলন হিসেবে এগুলো হচ্ছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে মিয়ানমারের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল।বৃহস্পতিবার (২৫ মে) সকালে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে কার্গো ট্রলারে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে আসে।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে পাঁচটি ওয়ার্ডের ১৬১টি ভোটকেন্দ্রের সবকটিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ত্রাণের টিন আত্মসাতের অভিযোগের মামলায় সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুর খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
বাংলাদেশ কেন্দ্রিক নতুন ভিসা নীতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রচেষ্টায় সহায়ক হবে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ।